নীল শাড়ি পড়ার খুব ইচ্ছে ছিল...
গাঢ় জমিন হবে শরতের খুব নীল আকাশের মতো
সাদা মেঘের মতো রুপালি কারুকাজে আঁকা ..
কেন যে দূর্বলতা জানিনা
কতবার চেয়েছি একটা নীল শাড়ি
হলো না আর পড়া শাড়ির সমস্ত নীল জড়িয়ে
আমি ই বসে আছি...বিষধর সাপের নীল হয়ে যাওয়া
সমস্ত দুঃখ গুলো আমায় ছুঁয়ে বসে আছে যেন...
নীল চেয়েছি বলেই দুঃখ ও আমায চেয়েছে
দুঃখের সুই সুতো নিয়ে না পাওয়া শাড়ি
বানিয়ে চলেছি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


