না বোঝার শুধু গ্লানি বেড়ে ওঠে
তুমি থেকে যাও স্বপ্নে সুদূরে
মাঝখানে থাকে শূন্য সাঁকোর নির্জন
টানে
কেঁপে কেঁপে ওঠা দ্বিধা-কম্পিত অপূর্ণ
বাসনারা তারাও জানে কিছু প্রয়োজনে কিছু
অহেতুক
আর কিছু শুধু মিথ্যে ঘোষনা,
কেড়ে নিয়ে গেলে মর্মের বাণী
বুক জুড়ে থাকে শুধু অভিমানই
ব্যর্থ বিষাদে সাধে বিশ্বাসে বিধ্বংশ নীহারিকা। তবু ছিলে,তবু খুলে রেখেছিলে বকুল
জানালা
পিছুডাক শুনে চমকে তাকাই,যেটুকুন পাই
যেটুকুন তুমি ফেলে যাও খুলে ভ্রমন পথে
তুলে তুলে তাই নিজেকে সাজাই
আধো আন্ধারে অর্ধেক দ্বিধায় যদিও জেনেছি চোখ মুছলেও মুছবেনা জল
যাবে না জলের স্মৃতি।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



