somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দীপ-নেভা মোর বাতায়নে ,স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সুন্দর ভাবে যাচ্ছিল তা নয়। অনেক কাঠখড় পুড়িয়ে জীবনটা একটা স্থিতিতে এসেছিল। নতুন করে স্বপ্ন দেখছিলাম।হুম আমাদের শুরু টা নতুন করে হতে পারে। আমরা অনেকের চাইতে ভালো দিন পার করেছিলাম। অন্যদের সাধারনত যে সমস্যা গুলো হতো আমাদের সেসব কখনোই ছিলনা। আমাদের নিজেদের ভেতর কোন সমস্যা ছিলনা যা ছিল পারিবারিক বা সামাজিক। আমাদের সর্ম্পক ছিল খুব চমৎকার ।
ঐ সময়গুলো আমার জীবনের শ্রেষ্ট সময়। আমি চাইলেও কখনো ভুলতে পারবইনা এত অসাধারন সময় পার করেছি। দুরত্ব কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। তারপর একদিন বিশ্বাসের দেয়ালে,ভালোবাসার দেয়ালে আঘাত। যেটা আমি মেনে নিতে পারিনি এখনো আমার বিশ্বাস হয়না সর্ম্পকের কোন ছিদ্র দিয়ে কোথায় এতবড় ক্ষত হয়ে গিয়েছিল আমি জানতেই পারিনি। সেই যন্ত্রণা আমাকে দিনের পর দিন বছরের পর বছর কষ্ট দিয়েছে। অবাক কি জানো একদিন আমি এই র্দীঘ যন্ত্রণা থেকে মুক্তি পাই। তুমি সাহায্য না করলে কখনোই আমি এই যন্ত্রণা থেকে বের হতে পারতাম না। একদিন আমি দেখলাম আমার মাথার ভেতর থেকে পোকাটা আর যন্ত্রণা করছে না। ঐ সময় আমি তোমাকেও অনেক কষ্ট দিয়েছি। খারাপ আচরন করেছি।এই জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি ইচ্ছা করে করেনি।
তারপর আমরা আবার স্বপ্নে বিভোর হলাম নতুন করে নতুন জীবনের গল্পে আমরা হাঁটতে লাগলাম...
তারপর আমাদের নতুন গল্প
সব কিছু ঠিক হয়ে গেল ভাবলাম। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতে লাগলাম ঐ ঝড় এর চেয়ে বড় আর কোন ঝড় আমার জীবনে আর আসবেইনা। খুব খুব ভাবে নিজের সান্ত্বনা ছিল। এই ঝড় থেকে যেখানে নতুন করে শুরু করতে পেরেছি আমরা আবার পারব। আমার শক্তি ও ছিল।
তোমার মতো করে তোমাকে দেখতে চেয়েছি তুমি যেভাবে বলেছ হয়তো সবটুকু আমি পারিনি। তারপরও চেষ্টা করেছি।
আমার অনেক অক্ষমতা ছিল। এটুকু তবুও তোমাকে বিশ্বাস করতে হবে আমি আমার সবটুকু দিয়ে আমাদের ভালটুকু হোক তাই চেয়েছি। আমি শুধু তোমাকে চেয়েছি।আর কিছু নয়। আজও যদি বলো এর চেয়ে বেশি চাওয়া আজও কিছু নাই। আমি জানিনা কতটুুকু ভালোবাসলে তোমাকে পাওয়া যাবে। মানুষ এর চেয়ে বেশি ভালোবাসে কিনা জানা নাই। আমার অনেক ভুল আমার অপরাধ থাকার পরও তোমাকে বলছি এর চেয়ে বেশি ভালোবাসা বোধহয় যায় না। সমস্ত দন্ড মাথায় নিয়ে স্বীকার করছি আমার ভুল ছিল । কিন্তু কিছুই আমি ইচ্ছাকৃত করিনি। ক্ষমা করো।
আমার জন্য যদি কোন একদিন তোমার সবকিছু হয়ে থাকে। তা তুমি যদি একদিন ও বিশ্বাস করো তাহলে ফিরে এস। আমার আর কিছুই চাওয়ার নাই। জীবনের সাথে সময়ের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। আমার তোমাকে দরকার ভীষন ভাবে । একমাত্র তুমি পারো আবার বেঁচে থাকার সাহস যোগাতে। অবাক করে দিয়ে কোন একদিন চলে এস।একটা জীবনে ভালোবাসার চেয়ে স্বপ্নরে চেয়ে বড় কিছু হতে পারে না। ভালোবেসেছি আমি এমন কিছু করতে পারিনা। আমার ভুল ছিল আর তুমি ভুল বুঝেছ। তুমি যা করেছ কেন করেছ জানিনা। একটি বার কেন তোমার মনে পড়ল না সব তাও বিশ্বাস হয়না। কোন একদিন তোমার এই ভুল ভাঙবে। সময়ে আমি অনেক কিছুই করতে পারিনি। তবু ও বলছি যতটুকু আছি তোমার অপেক্ষায় আছি। এতটা পথ আমি এসেছি শুধু তোমার উপর নির্ভর করেই। আমরা চাইলেই কালো মেঘ টাকে উড়িয়ে নীল ঘন নীলের উজ্জ্বল একটা আকাশ বানাতে পারব। তুমি শুধু এস আমি স্বপ্নটা আবার দেখতে চাই, আবার দেখতে দাও
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×