আমি খুব ছো্ট ছো্ট চেয়েছি। কখনই খুব
বেশি কিছু চাইনি। তবু দেখ আমার সব থেকেও
কিছু নেই। ঐ না থাকাই পুরোটাই তুমি। তোমার
কাছে যতটুকু পেয়েছি ঐটুকু আজকে কেড়েও
নিতে চাও। আমাকে দোষী ভাবছ।কষ্ট দিচ্ছ
তুমি কি আমাকে চিননা আমি কতটুকু
অপরাধ করতে পারি?অনেকদিন ধরেই
তো শাস্তি দিচ্ছ এই শাস্তি কি শেষ হবেনা?
কতটুকু কষ্ট হয় তুমি কি সত্যি বুঝনা?
দেখো আমার কিছু নাই তুমি ছাড়া তুমি যখন এসব বলছ কেমন লাগছে আমার জান?
আমি মরিনি ভাবলে অবাক লাগে
তুমি কি ভাবো। তুমি চাইলেই সব
মিথ্যে হয়ে যাবে? এই এত কিছু বলছ এত খারাপ হতে চাইছ। তাই বলে কি আমার
ভালবাসা কে মিথ্যে করতে পারবে? তুমি কেন
কেউ না আমিও পারবও না। অনেক কষ্ট হচ্ছে
আমার যা নিয়ে প্রতিদিন কি পরিমান
কষ্ট হচ্ছে তুমি বুঝবেনা জানবে না।
একেকটা দিন মনে হয় মরে যাই যন্ত্রনা শেষ হোক। তবু ভালবাসা মিথ্যে হচ্ছেনা
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




