আঁধারেই তুমি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইবার সহ পরপর তিনবার আমি একই বিষয়ে ফেল করছি।কেন করছি এর উত্তর নেই।জীবনের সব ক্ষেত্রেই যেখানে ফেল সেখানে এই ডিপ্লোমা খুব নগন্য।কিন্তু আজ তোমাকে কেন জানি ভীষন মনে পড়ছে।ইচ্ছে হচ্ছে তোমার সাথে কিছুক্ষন কথা বললেই মন ভাল হয়ে যাবে।এত মানসিক চাপ নিয়ে অফিস করি কেউ টেরই পায়না আমার ভেতরের ঝড় বাদল।প্রতিদিন প্রতিদিন একরাশ করে দু:খ যোগ হয়।তবু স্মৃতিটুকু আমার কাছে সম্বল।হীরে জহরতের মত মুল্যবান স্মৃতি আমার।আমি বোধহয় ঐটুকু ভাল লাগার জোরে বেঁচে আছি।তোমাকে আমি দেখি।দূরত্ব শুধু সময়ের নয়,মনের দূরত্ব বেড়েছে তার চেয়ে হাজার গুন বেশি।যে মানুষটা আমাকে বলে গেছে যত ঝড় আসুক একসাথে থাকার কথা,যে বলে গেছে তুমি ছাড়া আমার কেউ নেই,যার সাথে একসাথে দীর্ঘ সময় স্বপ্নের পথে হেঁটেছি সে ভালবাসি বলে যদি বলে তুমি অসুস্থ,আমি সুস্থ থাকি কি করে বল।৫টা পাশ করেছি যতদিন ছিলে।তুমি যাওয়ার পর একি পরীক্ষায় আমি পরপর তিনবার ফেল করছি,কি অদ্ভুত!পে স্কেল দিয়ে আমি কি করব যেখানে তুমি নেই।আমার মনে আঁধার নিয়ে এসে সেই আঁধারে তুমিও কি ঢাকা পড়নি? জীবন এতটা উদাসীন হতে পারে যতটা তুমি ভাব?যতটা স্বাভাবিকতা ছিল ততটাই অস্বাভাবিক করে কি লাভ হয়েছে বল?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন