বালু
তোমার সাড়ে তিন হাতের শরীরটা বড়োজোর আমার কাঁধে হেলতে পারতো ,
কিন্তু দখল করেছিলো পুরোটা।
তোমার চোখ,নাক টান দেয়া আমায় কানে কানে
বলতো বালু বালু....
সময়ে অসময়ে বালু বালু খেলাটা,
স্লোগানের মধ্যে চোখে চোখ রেখে
আরো দীপ্ত কন্ঠে স্লোগান দেয়া
মুহূর্তের অভিনয় গুলো যখন তোমার দর্পনে ভেসে উঠবে তখন..
তুমি কপালে বিপ্লব সংকেত লাল টিপ পড়ে বলবে এসো কমরেড, এসো !
নেত্রকোনা
রাত ১১:৪৩মিনিট
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




