স্তন নাকি সিঁদুর
রাতের আকাশে খয়ে পরতে দেখেছি তারা
যেমনি করে ঝড় এলে উড়ে যায় কৃষকের ছনের ঘর ।
আর খসে যেতে দেখেছি কপলের লাল টিপ
আর রাত্রি মধুর স্বামীর আদরে স্ত্রীর কপালের লেপটে যাওয়া সিঁদুর !
তেমনি করে খসে যাচ্ছে স্বপ্নের সমাজতন্ত্র ।
কাবলিওয়ালার ঝুড়িতে আর কিছু অবশিষ্ট নেই
যা দিয়ে রক্ষা করবে ছোট্ট রাসেলের পছন্দের আঙ্গুর ভাজা ।
কেবল শূন্য ঝুড়ি নিয়ে ফেরি করে বেরাচ্ছে কাবলিওয়ালা ।
স্বামীর কাছে স্ত্রীর স্তন, নাকি সন্তানের প্রাপ্র মায়ের স্তন থেকে পান করা অমৃত ?
সেই প্রশ্ন করতে শিখেছে ওই ছোট্ট রাসেল ।
ছোট্ট রাসেলও যে আজ কারো স্বামী ।
স্বপ্নের সমাজতন্ত্র আজ রাসেল স্ত্রীর স্তনের মধ্য দিয়েই পান করছে রাসেলের শত্রু বন্ধু ।
বঞ্ছিত হচ্ছে কেবল মায়ের কাছের সেই ছোট্ট রাসেল
যে এখন স্ত্রীর ভালোবাসা নেয় ,লেপটে দেয় স্ত্রীর কপালের লাল সিঁদুর ।
যেমন করে মুছে যাচ্ছে শ্রমিকের ঘাম ।
স্বপ্নের সমাজতন্ত্র আজ শিশু রাসেলের কাছে নয় স্বামী রাসেলের বাহু মূলে বদ্ধ ।
রাত ৩টা
জাককানইবি
৯মে ২০১৮

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




