নপুংসক
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতাঃ নপুংসক (ছন্দ কবিতা)
নিশীথ শশী ছড়ালো কিরণ,
গন্ধমাখা বেলীরা যেমন,
তিক্ত ধরনী সিক্ত এখন
অালোর বিচরণ।
গগন জোড়া তারার মেলা
মিটি মিটি আলোর ভেলা,
নীরদ ভাসে কিরন কোলে,
ধূসর অন্ধকার।
বিলের ধারে জোনাক পোকা
মশাল মিছিল করে একা,
বুক ফাটা তার নীরব আর্তনাদ
ধরণী কি তবে পাপাচারের জীর্ণ অভিশাপ?
শিশির ফোটা আকাশ চুয়ে
পলে পলে পড়ছে বেয়ে,
দুঃখ যেন পোক্ত হলো,
দুখিনী দোহিতার।
অশ্বডিম্ব হস্তে নিয়ে
হোমরা-চোমড়া ছুটছে ধেয়ে,
লজ্জাবতী গাছটাও যেন
নির্লজ্জ হয়ে ঠায় দাড়িয়ে।
তবুও যেন নেইকো থেমে
নষ্ট জাতি রসাতলে,
লজ্জা শরমের মাথা খেয়ে
বুক ফুলিয়ে যাচ্ছে চলে।
রাতপরীদের হাট জমেছে
আবাল-বৃদ্ধ দর কষেছে,
প্রাতঃ হতেই ঘৃনা ভরে
বেশ্যা বলে নিন্দা করে।
পেটের দায়ে কাক পাখিটাও
নোংরা খাবার মহোৎসবে,
পেটের দায়ে বেশ্যারাওতো
জাত ভুলে আজ খদ্দের ধরে।
অন্ধকারে বদ্ধ ঘরে
হয়তো এবার মত্ত হয়ে
হায়েনার দল পালা করে,
তাজা শরীর রক্তাক্ত করে।
ছি! লজ্জা কাপুরুষ
নপুংসক তুমি
ঘৃনা তোমায় অভক্তি ভরে,
একবারও ভাবোনি?
নারীই তোমায় গর্ভে ধরে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন