somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারিত্রিক সার্টিফিকেট এবং পরিচয়পত্র

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
জনৈক ব্যক্তি সরকারী চাকুরীতে আবেদন করার জন্য নিউজপেপারে প্রকাশিত নিয়মগুলি পড়ার পর জানতে পারলেন যে, তার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার। বাসা থেকে একটু দূরেই একজন শীর্ষস্থানীয় সরকারী আমলা থাকেন।

পরেরদিন বিকালবেলা উনি উনার সব কাগজপত্র নিয়ে ঐ সরকারী আমলার বাসায় গেলেন চারিত্রিক সার্টিফিকেট আনার জন্য।
বেশ কিছুক্ষন কলিং বেল দেবার পর বাসার দাড়োয়ান দরজা খুললে উনি জানতে চাইলেন-

জনৈক: ডিসি সাহেব বাসায় আছেন?
দাড়োয়ান: কেন?
জনৈক : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার।
দাড়োয়ান: তিন মাস পরে আসেন, উনি সম্প্রতি একটা নারীঘটিত মামলায় ছয় মাসের জেলে আছেন। তিনমাস পরে উনি ছাড়া পাবেন। তখন আসলেই আপনাকে চারিত্রিক সার্টিফিকেট যোগাড় করে দেয়া যাবে।

২।
একদিন এক কৃষকের বাড়িতে তল্লাশি করতে গেলেন এক পুলিশের গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক দিয়ে-
গোয়েন্দা: সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!
কৃষক: তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু দয়া করে ভুলেও বাড়ির উত্তর দিকের কোনাটাতে যাবেন না।

গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে-
গোয়েন্দা: এটা চেন? এখানে আমার নাম লেখা আছে! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?

ধমক খেয়ে আর কিছু বললেন না কৃষক।
কিছুক্ষণ পরই দেখা গেল উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা চিৎকার করে দৌড়াচ্ছেন-
গোয়েন্দা: বাঁচাও! আমাকে বাঁচাও।

কৃষক ছুটে গিয়ে দেখলেন একটা জবরদস্ত ষাঁড় গোয়েন্দাকে তাড়া করছে।
দূর থেকে কৃষক বললেন, ‘স্যার, ওকে আপনার পরিচয়পত্রটা দেখান!’


সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আগস্ট ২০১৯


সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
২১টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×