
যেইসব মেয়েরা বৌ থাকতে ভালো শ্বাশুড়ি পায় না, আবার নিজে শ্বাশুড়ি হলে ভালো বৌ পায় না, তাদের সবার জন্য সমবেদনা এবং নারী দিবসের শুভেচ্ছা।
ভেবেছিলাম নারী দিবস উপলক্ষে কোন ইসটাটাস দিবো না।
সারাবছর নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে মাত্র একদিন বিশেষ কোন দিবস পালনের আমি পক্ষপাতী নই।
একজন মেয়ে মাত্রই আমার কাছে সম্মানিত মা, স্ত্রী, বোন এবং সন্তান।
মাত্র একদিন ঘটা করে এইসব গ্যালারী শো-অফ না করে সারাবছর তাদের সবজায়গায় সবসময় যথাযোগ্য সম্মান দিন।
ফেসবুকে সহ সোশাল মিডিয়া গরম করে, বাসায় যেয়ে কাজের মেয়ে পিটিয়ে, বৌ'কে মুখ খারাপ করে গালি দিয়ে, সুযোগ পেলেই অন্যমেয়েদের যৌন নির্যাতন করে এইসব নারী দিবসে যত ইচ্ছে বাণী দিতে পারেন, কোনই লাভ হবে না।
ইসলামে সুস্পষ্ট ঘোষনা করা হয়েছে, মায়ের পদতলেই প্রতিটা সন্তানের জান্নাত।
কোন পুরুষ'কে এই সম্মান দেয়া হয়নি।
নারীদের এই সসম্মান সারা বছর ধরে, সারাজীবনের জন্য।
ইসলামের সারা বছরের বিধান পরিপূর্ণভাবে না মেনে, একদিন মাত্র ঢাকঢোল পিটিয়ে উদযাপন করার নামে সোশাল মিডিয়া এসে ভণ্ডামী করে বেড়ানো ধৃষ্টতার সামিল।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ ২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




