somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দেশে ধর্ষনের বিচার চাওয়াও যেন মস্তবড় অপরাধ!

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের মানুষজনের রূচি দিন দিন খারাপ থেকে বিকৃত পর্যায়ে চলে যাচ্ছে। কোনটা ভালো, কোনটা খারাপ এবং কোনটা আইনের আওতায় পরে সেটা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি।

হ্যাঁ, আমি বাংলাদেশের একজন নায়িকার ধর্ষন চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কথাগুলি বলছি। একটা মেয়ে যদি শ্লীলতাহানী কিংবা যৌন নির্যাতনের স্বীকার হয়, তাহলে সে অবশ্যই অভিযোগ আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কতটা ঠিক কিংবা বেঠিক। কিন্তু সেটা আমরা কেউ আন্দাজে বলতে পারি না। কারন আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না।

আমরা ভুলে যাই, একজন পতিতাকেও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার কোন অধিকার নেই কারো।

সে মেয়ে পতিতা হোক, চরিত্রহীনা হোক, কিন্তু তার অশালীন ছবি বা আচরণ এখানে কোনভাবেই আলোচনার বিষয় নয়।

মূল বিষয় হচ্ছে সে রাজি ছিল কি না? রাজি না থাকলে সেটা ধর্ষন অথবা ধর্ষনের চেষ্টা।

অভিযোগকারিনী একজন নায়িকা, তাই অনেক সোশাল মিডিয়ার বোদ্ধাদের কাছে তার রেপ অ্যালিগেশন হাস্যকর, কারন তাদের মনে হচ্ছে তার চরিত্র আগে থেকেই ভালো না, সে এগুলো করেই অভ্যস্ত। এজন্য রেপ অ্যাটেম্ট করার অভিযোগ ভীষন হাস্যকর ও অগ্রহণযোগ্য! এরপর তারা শুরু করে দিয়েছে মেয়েটার চারিত্রিক কাটাছেড়ায়! কী নির্লজ্জ বেহায়াদের দেশে আজ আমরা বসবাস করছি।

পৃথিবীর সবচেয়ে খারাপ যার চরিত্র, তার অনুমতি ছাড়া তাকেও নোংরাভাবে স্পর্শ করা কোনোভাবেই গ্রহনযোগ্য হতে পারে না! যারা এটা সমর্থন করে তারা মানসিনভাবে অসুস্থ।

সুস্পষ্ট সম্মতি ছাড়া বা কনসেন্ট ছাড়া নিজের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনও রেপ হিসেবে পাশের দেশে যেখানে কাউন্ট হচ্ছে,
সেখানে উনি কেন ওনার ইচ্ছার বিরুদ্ধে হওয়া রেপ এটেম্পট নিয়ে কমপ্লেন করতে পারবেন না?

ঘটনা যদি সত্য হয় তাহলে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই মেয়ে কী অভিযোগও করতে পারবে না?

আমার কাছে পুরো বিষয়টা খুব দুঃখজনক লেগেছে যে, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটা মেয়ে'কে তার ইচ্ছা বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করতেও আইনের দ্বারে দ্বারে অসহায়ের মতো ঘুরে ফিরতে হয়, দেশের প্রধানমন্ত্রীকে ডাকতে হয়, প্রকাশ্য মিডিয়ায় এসে হাউমাউ করে কান্নাকাটি করতে হয়।

একটা মেয়ের এর চেয়ে অসহায় অবস্থা আর কী বা হতে পারে?
আজ যারা এটা নিয়ে হাসি ঠাট্টা করছেন, কাল বা পরশু যে উনাদের মা বোন স্ত্রী বা আত্মীয়স্বজনের সাথে এটা হবে না তার গ্যারান্টী কে দিয়েছে তাদের? তখন আপনার কোথায় যাবেন, কার কাছে যাবেন? কোথায় বিচার পাবেন?

আমি চাই ঘটনা সত্য হলে প্রধানমন্ত্র হস্তক্ষেপে আমাদের অভিনেত্রীকে যারা ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিলেন তাদের অবিলম্বে বিচার করা হোক।

নারী ধর্ষণের ক্ষেত্রে কোনও ছাড় হতে পারে না।
যদি কোনও মহিলাকে সহবাস করতে জোর করে বাধ্য করা হয় তবে সেটা অবশ্যই যৌন হয়রানিও বটে। এবং এটা আইনের চোখেও মারাত্মক অপরাধ।

আমি আশা করি, এই মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি এর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।
এই ঘটনা সত্য না মিথ্যা সেটা প্রকাশ্যে জানানো হোক।

একজন নামকরা নায়িকারই যদি এই অবস্থা হয় তাহলে দেশের গ্রাম গঞ্জে সাধারণ মেয়েদের কী অবস্থা হয় সেটা একবার ভেবে দেখার জন্য অনুরোধ রেখে গেলাম।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুন ২০২১
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭
৫২টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×