somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দ্বিতীয় উপন্যাস "নমানুষ" নিয়ে কিছু অপ্রকাশিত কথা-

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে অনেকের অনেক রকম প্রাপ্তি। তবে আমার প্রাপ্ত খুব সহজ সরল, একদম নির্ভেজাল।
আমি আপনাদের ভালোবাসা, স্নেহ, সান্নিধ্য পেয়েছি। বই কেনার সময়ে আপ্নাদের পছন্দের লেখক হতে পেরেছি।
ব্লগে ৮ বছর ১০ মাস ব্লগীং করে পিছু ফেলে আসা দিনগুলির দিকে তাকালে আমি তাই খুব তৃপ্তি পাই।
.
আমি যখন লিখতে বসি এই ব্লগের প্রিয় কিছু মানুষের কথা খুব করে মনে পড়ে যায়।
বারবার তাই উনাদের টানেই এখানে ফিরে আসি। লেখালিখি শুরু করার পর থেকে আজ পর্যন্ত আপনারা যেভাবে আমাকে ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন সেটা প্রকাশের জন্য আসলে বাংলায় কোন শব্দই উপযুক্ত না।
.
শবনম প্রকাশের পর আমি অবাক হয়ে দেখলাম, সবাই কতটা আগ্রহ নিয়ে এটা পড়েছে।
আমার প্রথম উপন্যাস শবনমের প্রথম সংস্করণ প্রায় শেষ হয়ে গেছে।
নতুন একজন লেখকের জন্য এরচেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকে?
.
আমার একান্ত নিজস্ব কিছু পাঠক আছেন যাদের পছন্দের ধরণ একদম অন্যরকম।
আমি সব সময় গতানুগতিক ধারার লেখা বাইরে যেয়ে সামাজিক সমস্যাগুলি নিয়ে লিখি।
তবুও অবাক হয়ে দেখি সবাই কত পছন্দ করে আমার লেখা।
.
নমানুষ লেখার সময়ে তাই লেখার দায়িত্ববোধ অনেকগূন বেড়ে গিয়েছিল।
নমানূষ উপন্যাসে পুরোপুরি প্রথাগত লেখার বাইরে যেয়ে, আমাদের চারপাশের সমাজে এখন আধুনিকতার নামে, বিত্তশালীদের ভোগ বিলাসের নামে যা ঘটে চলছে সেটাই কলমের খোঁচায় তুলে দেয়া হয়েছে।
পড়তে বসলেই মনে হবে এইসব ঘটনাগুলি তো খুব পরিচিত, প্রায়ই তো পত্র পত্রিকাতে পড়ি।
.
কারন আমি নমানুষের ভূমিকাতেই লিখে দিয়েছিঃ
সাহিত্য হচ্ছে দর্পনের মতো, যেখানে দেশ এবং সমাজের সুস্পষ্ট বাস্তব প্রতিফলন ফুটে উঠে। এই প্রতিফলন যতটা সম্ভব পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব হচ্ছে লেখকের। কৃত্রিম অবয়ব দিয়ে আবৃত কোন লেখা পাঠক’কে সমাজের নিদারুন বাস্তবতার কাছে কখনই নিয়ে যেতে পারে না, বরং নিয়ে যায় অলীক কল্পনার এক রাজ্যে! অথচ দৈনিক পত্রিকাগুলিতে প্রতিদিন যেইসব ভয়ংকর কাহিনীগুলি ছাপা হয়, তার কোনটাই অবাস্তব স্বপ্নরাজ্য থেকে আসেনি। লেখালিখি শুরু থেকেই সামাজিক বিভিন্ন অসংগতি আর অবক্ষয়গুলি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে গেছি সবসময়।
.
ব্লগার মুক্তা নীল আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ। আমি উনাকে শ্রদ্ধা করি।
কয়েকদিন আগে সকালবেলা তার কাছ থেকে নিচের এই লাইনগুলি পেয়ে আমার মন অন্যরকম ভালোলাগায় ভরে উঠলো।
শুভ সকাল। কেমন আছেন?
নমানুষ বইটা রকমারি থেকে যখন দিয়ে গেল, হাতে পেয়ে কি যে ভালো লাগছিলো বলে বুঝাতে পারব না ...
সর্বোপরি আমার ভাইয়ের লেখা বই বলে কথা তো?


নমানুষের ছবিটা উনি নিজের হাতে তুলে পাঠিয়েছেন। বোনের তোলা ছবি তাই পোস্টে দিয়ে দিলাম।

.
লেখালিখি অনেকেই করে, আমার মতো এত ভালোবাসা কয়জন পায়?
.
অনেকেই জানতে চাইছেন নমানুষ কোথায় কোন স্টলে পাওয়া যাবে?
নমানুষ পাওয়া যাবেঃ শব্দশিল্প বইমেলার স্টল নাম্বার ৩৪২,৩৪৩
চিনতে সুবিধার জন্য স্টলের ছবি দিয়ে দিলামঃ


.
এই মাসের ২৫ তারিখ বিকেলবেলা আল্লাহ হায়াত রাখলে ইনশা আল্লাহ আমি থাকবো স্টলে।
আসুন দেখা হবে ইনশা আল্লাহ।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ফেব্রুয়ারী ২০২২
আমার ফেসবুক ঠিকানাঃমহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ


সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৬
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×