
রংধনু কেন অার লাগেনা ভালো
মনের কোনে কেন জ্বলেনা অালো
ভাঙা মন তবু শুধু যেন হেসে যায়
মনে হয় এপৃথিবী শুধু অভিনয়
ধ্বংসের মাঝেও তাই দাড়িয়ে
বিজয়ের নিশান দাও উড়িিয়ে
ধ্বংস থেকেই অাসে জয়
পথ চলতে করো নাকো ভয়
মুখের একটু মিষ্টি হাসি
দুঃখ ভুলে খুশির জোয়ারে ভাসি
অাজ কেন অাকাশের সেই মধু চাঁদ
ঢেকেছে মেঘে লাকছে বিষাদ
ভুবন ভুলানো সেই মধু মুখ
অাজ কেন চলে যায় ভেঙে দিয়ে বুক
অাকাশের বাঁকা চাঁদ হেসে বলে যায়
সাহসী বুকে চলো কোন ভয় নাই

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



