somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

সড়ক দুর্ঘটনা

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ।কিন্তু সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অামাদের অসচেতনতার কারনে অনেক জনগুরুত্ত্বপূর্ন বিষয় সমাধান করা হচ্ছেনা। কমছেনা জনদুর্ভোগ।

গভির ঘুমে অাচ্ছন্ন প্রশাসন।কে করবে এর সমাধান। হ্যাঁ এর জন্য আইন আছে প্রশাসন অাছে।তারা তদারকি করছে। কেমন তদারকি? আইন বিভাগ অাইন প্রনয়নে ব্যস্ত,প্রশাসন আইন বাস্তবায়নে ব্যস্ত।কিন্তু সমাজে এতো অসংগতি কেন? আইন আছে, কর্তৃপক্ষ আছে, বাস্তবায়নও আছে। কিন্তু যথাযথ বাস্তবায়ন নেই।

অাধুনিক সরকার ব্যবস্থাকে বলা হয়- কল্যানমূলক সরকার ব্যবস্থা।সরকারের অন্যতম প্রধান কাজ হলো জনকল্যান সাধন।অার অাধুনিক সরকার ব্যবস্থাকে তথা গণতন্ত্রকে বলাহয় জনগনের সরকার।রাষ্ট্রের সকলকাজ বাস্তবায়িত হবে জনগনের সমস্যা সমাধান ও সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে।

আধুনিক সরকারের সকল সংগাই তৃতীয়বিশ্বে এসে ভুল প্রমানিত হয়। যেখানে সরকার ব্যবস্থা যতো ভালো, সেখানে নাগরিক সুযোগ সুবিধা ততোউন্নত।

বাংলাদেশের নাগরিক সমস্যা দেখলে মনে হয় জনগন কত অসহায়। কোথাও কোন আইনের শাসন নেই। কিছুদিন আগে হাইকোর্ট থেকে রুলজারি হলো অবৈধ কোন যানবাহন চলতে পারবেনা।কদিন খুব গ্রেফতার চললো।কয়েকদিনের মধ্যেই আবার তা স্বাভাবিক হয়ে গেলো। CNG অটো রিক্সা হাইওয়েতে নিষিদ্ধ করা হলো।কিছুদিন পরে অাবার সাভাবিক ভাবেই অবৈধ গাড়ি চলতে শুরু করলো।

সমস্যা কোথায়!? সমস্যা হচ্ছে অামাদের ব্যক্তিগত দায়বদ্ধতার সমস্যা, দেশপ্রেমের অভাব। রাজনীতির অাদর্শে সমস্যা। শেখ মুজিবর রহমান, জিয়াউর রহমান প্রত্যেকেই জনকল্যাণমুলক কাজ, জনগনের সমস্যা সমাধানের বিষয়কে সামনে করেই নেতৃত্ত্ব দিয়ছেন, রজনীতি করেছেন, তাই তাদের এতো জনপ্রিয়তা। যা বাংলাদেশের রাজনীতিতে কেও অাজও অর্জন করতে পারেনি।

আমাদের দেশের অন্যতম সমস্যা সড়ক দূর্ঘটনা। যার অন্যতম কারনঃ
১)অবৈধ ইন্জিন চালিত গাড়ি
২)গাড়ির তুলোনায় রাস্তা সংকীর্ণ
৩)হাইওয়েতে দ্রুতগামী তিন চাকার জানবাহন চলা
৪)চালকের নিবন্ধন না থাকা
৫)কর্তৃপক্ষের উদাসিনতা
৬) লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে লাল ফিতার অধিক দৌরাত্ম্য।
৭)অপরিকল্পিত যোগাযোগের মাধ্যম
৮) স্থানিয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততায় অবৈধতার বৈধতা দান।
৯)প্রশাসনের টুপাইস কামানো
১০) যথাযথ অাইনের প্রয়োগ নাথাকা।
১১) রাস্তায় প্রতিনিয়ত নতুন গাড়ী বৃদ্ধি পাওয়া, অপর দিকে সেই অনুপাতে রাস্তা বৃদ্ধি না পাওয়া।
১২) মানসম্মত রাস্তার অভাব। এবং রাস্তা অধিক ভাঙ্গা থাকা।
১৩) অবকাঠামো নির্মানে নিম্নমানের কাঁচামাল ব্যবহার।


একটা দেশের উন্নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোন বিকল্পো নেই।

দূর্ঘটনা কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অামাদের করণীয়ঃ

১)একটি সুন্দর পরিকল্পোনা প্রণয়ন। কারণ পরিকল্পোনা কাজের অর্ধেক।
২) রেল লাইন সম্প্রসারণ এবং রেল যোগাযোগে প্রযুক্তি' ব্যবহা করা।
৩) দূর্নীতি বন্ধ করা এবং দূর্নীতির জন্য কঠর শাস্তির ব্যবস্থা করা। দূর্নীতি থাকলে কোন কাজ সুন্দর ভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
৪)অবৈধ যানবাহন বন্ধ করা অথবা এর সাথে জড়িত জনগণকে প্রশিক্ষণের অাওতায় নিয়ে অাসা।
৫)সকলকে অাইন মানতে উদ্ভুদ্য করা।
৬) জনসচেতনতা বৃদ্ধি করা।
৭) জাতীয় সড়কে যানচলাচলের স্পষ্ট অাইন তৈরী ও' বাস্তবতায় করা।

এছাড়াও অারও অনেক কারণ বিদ্যমান। যা সরকারকে খুজে বেরকরেডড সমাধান করতে হবে। সরকার যদি যথাযথ পদক্ষেপ না নেন তবে জনগনের এই সমস্যার সমাধান সম্ভব নয়। বেটারি চালিত ভ্যান রিক্সা, ইন্জিন চালিত অবৈধ জানবাহন - অালমসাধু, ভটভটি, অত্যাধিক গতি সম্পন্ন তিন চাকার গাড়ি অাজ সড়ক দুর্ঘটনাপরম্পরা অন্যতম কারন। এগুলো এখন নিয়মিতভাবে ঘটে চলছে।কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে। তাহলে জনগনের কল্যাণের কথা কে ভাববে।।সরকারকেই যথাযথো পদক্ষেপ নিতে হবে।অামাদের বাসার পার্শ্বে একটি সড়ক দূর্ঘটনা দেখে লেখাটি লেখা শুরু করি।দুর্ঘটনার ফলে একটা ছোট্ট বাচ্চা ক্ষতি গ্রস্ত হয়।

এভাবে আর কতদিন চলবে???

অাসুন আমাদের এই সামাজিক সমস্যা সমাধানে অামরা সবাই একযোগে কাজ করি।


গত ১৫ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত ৫৫ হাজার মানুষ।
গত ৬ মাসে সড়ক দুর্ঘটনায় মৃত ২২৯৭ জন মানুষ

চিত্রঃ নিরাপদ সড়ক চাই।

চিত্রঃ কিছু অবৈধ জানবাহন।

(রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:১৬
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×