
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল অাবার ফিরে অাসছে।
দেনার দায়ে বন্ধ হওয়া মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে তরঙ্গ বরাদ্দের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।সিটিসেলের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেয়।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানানোর পরদিন আদালতের এই নির্দেশনা এসেছে।
আদালতে অবমাননার অভিযোগে করা সিটিসেলের আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। আদালতে সিটিসেলের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিক ও রেজা-ই রাব্বী খন্দকার।
(সুত্রঃ অনলাইন পত্রিকা)


সিটিসেলের একটা মজার গুন, একটু টাওয়ার পেলেও কথা ক্লিয়ার হয়।
যাহোকঃ সিটিসেলের প্রায় ১৫লক্ষ সেট অাছে যা অন্য কোথাও ব্যবহার সম্ভব নয়। অার কর্মরত অাছেন অনেক মানুষ। সকল কথা বিবেচনা করে সিটিসেলকে অাবার ফিরিয়ে দিলেই ভালো হয়। এতে কিছু কর্মসংস্থান হবে অামাদেরই দেশের মানুষের।
তাই, সিটিসেল অাবার ফিরে অাসুক এই কামনা করি।
শুভকামনা সিটিসেল।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




