somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

টুকরো চিন্তা ২৮/৫

২৮ শে মে, ২০২১ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিন্তা করছেন কি
এবার ঈদে গ্রামে যাওয়ার পর খুব কষ্ট অনুভব করেছি। সেই মানুষগুলো এখন আর সাদামাটা নেই তারা রঙিন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের হাতে বড় বড় এন্ড্রয়েড মোবাইল। গ্রামে প্রবেশ করেছে ওয়াইফাই লাইন। সেই ওয়াইফাই লাইন কে কেন্দ্র করে বাচ্চাদের জোট লেগে যাচ্ছে। এমবি কেনার টাকার জন্য এইট নাইন এর ছাত্ররা খেতে কামলার কাজ করছে। অনেকে কামলা দিয়ে মোবাইল কিনে ফেলেছে। অনেক বেশি চিন্তিত হয়েছি গ্রামের মানুষ সুদের সাথে একাকার হয়েগেছে। ক্ষুদ্রঋণ অথবা যেটা সাপ্তাহিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়। এমন ঋণের কারণে গ্রাম ছেড়েছে মানুষ। কতিপয় মানুষ ভালো আছে কেমন ভালো আছে সুদের কারবারি করে। টাকা ফেরত জমি বন্ধক রাখা এই প্রক্রিয়া বাংলাদেশের অন্য জেলাগুলোতে আছে কিনা জানিনা কিন্তু আমাদের অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছে। মনে করেন আপনার এক বিঘা জমি আছে হঠাৎ আপনি অভাবে পড়েছেন (এমনতো অবস্থায় গ্রামগুলোতে এখন আর কর্জ/হাওলাদের প্রবণতা নাই) এই অভাব থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা অবশিষ্ট আছে সেটা হল আপনার ওই জমি টাকা ফেরত বন্ধক দেওয়া। এটার জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। যিনি পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিচ্ছেন যতদিন আপনি ঐ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিতে না পারবেন ততদিন আপনার জমি তার হস্তগত থাকবে। অনেকে আছে ১০-১৫ বছরেও জমি ফেরত নিতে পারে নাই।
এই ব্যবসা করে অনেকেই জমি কিনছেন। গ্রামে আমাকে একজন পরিসংখ্যান দিয়েছিল এই পদ্ধতির বাইরে দু-পাঁচ জন থাকতে পারে কতিপয় মানুষ টাকার বিনিময়ে বন্ধক নিচ্ছে অসংখ্য মানুষ দিচ্ছে। গ্রামের মধ্যম শ্রেণীর মানুষ ক্ষুদ্রঋণ এবং বন্ধকী জমি থাকার কারণে নাচতে-নাবত হয়ে যাচ্ছে। এর উত্তরণের রাস্তা কেউ দেখাচ্ছেনা। ওয়াজীন বক্তা সুদ হারাম বলে এক ঘন্টা বক্তব্য দিয়ে কিছু টাকা বকশিস নিয়ে চলে যাচ্ছে। উত্তরনের রাস্তা কেউ বলছে না। এবার ঈদের আলোচনা করার সুযোগ হয়েছিল যতটুকু সম্ভব সুদ নিয়ে আলোচনা করেছিলাম । কারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় বিষয়ের মধ্যে সুদ ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছিলাম কর্জে হাসানা ফান্ড এর মাধ্যমে সুদ নিধনের ক্ষুদ্র প্রয়াস অনেক জায়গাতেই চালু হয়েছে। আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি ১০০ জনের কাছ থেকে ১০০০ টাকা করে স্থায়ী দান হিসেবে নিব আমাদের ফান্ড হবে এক লক্ষ টাকা এই টাকা দিয়ে কর্জে হাসানা চালু হবে। এতটুকু ক্ষুদ্র ১০০০ টাকা দিয়ে কত বড় চিন্তা করতে পারছি । যদি ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে দরিদ্রদের দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। সুদ নিধনের জন্য আপনার এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করতে পারেন আশা করি অর্থের অভাব হবে না ইনশাআল্লাহ।

কপি
আতিকুর রহমান
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২১ ভোর ৫:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×