দুই দিন ধরে বাংলা বলতে পারছি না..মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে !! গায়ের জোরে ভুলভাল ইংরেজী আর কত বলা যায়!! অসহ্য লাগছে !!
২০ তারিখে আসলাম "জার্কাতায়"। দ্বিতীয় বারের মতো দেশ থেকে বের হলাম এবং একই জায়গায় আসলাম। প্রথমবারের মতো সেই উত্তেজনা এবার আর খুঁজে পেলাম না আসার সময় নিজের মাঝে। তার উপর অফিসের বস ইতিমধ্যেই জার্কাতায় আসন গেড়ে বসে আছে!!

বস চলে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ন একা। খুব একটা মিশুক না বিধায় কারো সাথে সেভাবে মিশতে পারিনি এখনো। আর কারো সাথে পরিচিত হলেই বা কি? বাংলাতো বলতে পারছি না!!!
ব্লগে কেউ কি আছেন জার্কাতায় থাকেন ??? থাকলে একটু আওয়াজ দেন!! অপরিচিত জায়গায় একা থাকা যে কতটা কষ্টকর !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।