মেঘ যে কুয়াশার মতো তা বুঝলাম এখানে এসে। হুমায়ুন আহমেদের "মেঘ বলেছে যাব যাব" তে জানালা দিয়ে মেঘ আসার সেই অংশটুকু যতবার পড়ছি তত বারই মনে হতো মেঘ অবশ্যই ছুয়ে দেখতে হবে। পাহাড়ের উপর গাড়ী যখন উঠছে তখনই দেখলাম ঘন কুয়াশা ঘিরে ধরছে আমাদের। ইন্দোনেশিয়ান সহকর্মী আফিফ যখন বলল "এটাই মেঘ"!! আমিতো হতাশ!!!
"Punchak Jaya" তে অসংখ্য চা বাগান রয়েছে। প্রায় প্রতিটি পাহাড়ের গায়ে চা বাগান। পাহাড়ের কিনারায় দারিয়ে চা বাগান দেখতে দেখতে হঠাৎ ই মনে হবে "আমি কি দেখছি?" চা বাগান ? নাকি সবুজ চাদর? অদ্ভুদ অনুভুতি জাগায় ঠান্ডা বাতাস আর মেঘের ছোয়া।
আর আছে চমৎকার সব সরকারী বেসরকারী রিসোর্ট। মুগ্ধ হতে হয় দেখে এমন একটি সরকারী রিসোর্ট :
এক কথায় অসাধারন সুন্দর....
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


