এ বছরের শুরুটাই কেমন যেন...ঠিক বলে বুঝানোর মতো না। মনের খুব গভীর থেকে ষষ্ঠ ইন্দ্রিয় যেন সতর্ক করে দিচ্ছিলো বারবার। যতই দিন গড়াচ্ছে অস্থিরতা ততই বাড়ছে। বিশ্বমন্দার হাওয়া, চাকরী হারানোর ভয়, অসহনীয় গরম, ইলেকট্রিসিটি, সাথে যোগ হওয়া প্রযুক্তির চাকরীর বাজারে টিকে থাকার জন্য, নিজেকে আরো যোগ্য করার জন্য নতুন কিছু শেখার প্রয়োজনীয়তা। আর প্রিয় মানুষগুলোর অপেক্ষা পালা শেষ হওয়ার প্রবল ইচ্ছে, বাস্তবতা।
মাঝে মাঝে ইচ্ছে করে পালিয়ে যাই..সব কিছু ছেড়ে নতুন করে শুরু করে জীবনটা। কিন্তু সেটাও তো পারি না। জীবনের কোন "Reset" কমান্ড তো আমার জানা নেই। আমি সাহসও পাই না এই অতি প্রয়োজনীয় কমান্ডটা খোঁজার। মেরুদ্ন্ডহীন, দূর্বল মনে হয় নিজেকে।
জীবনের রংগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে কেন যেন... ১২ বছর আগে যখন কলেজে পড়তাম তখন স্বপ্নগুলো ছিল অনেক অনেক রঙ্গীন। হাজারো ইচ্ছে আর বাস্তবতার প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর প্রবনতা। যা কিছু ভালো লাগতো ভাবতাম এসবই একদিন আমার হবে। প্রথম ধাক্কা খেলাম নিজের তীব্র ইচ্ছে নাবিক হওয়ার বিদ্যালয়ে ভর্তি হওয়ার অযোগ্যতাকে বুঝতে পাড়া। তারপর একে একে অসংখ্য স্বপ্ন ভাঙ্গার গল্প আর একটা একটা করে রং গুলো ফিকে হয়ে যেতে দেখা।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


