লিরিক পোষ্টঃ দুটি সফট রক প্রচেষ্টা, অত:পর আমার ধাত্রীত্বে জন্ম দুটি জমজ শিশু গানের
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গঃ প্রিয় ব্লগার কবি ও কাব্য কে যে আমার নীরব কথকতায় সুর দিতে চেয়েছিল।
স্মৃতির ভূমি
রাত
জলজ্যোৎস্নায়
ধীরে ডুবে যায়
আঁধার সময়
স্মৃতির
কোলাহলে
জেগে ওঠে
ক্লান্ত হৃদয়
হারালাম তোমায়
জীবনের তাড়নায়
বিষাদী এই মন
কষ্টে ডুবে যায়
তোমারই ভাবনায়…
যদি
থাকতো পাশে
নীলাকাশের
স্বপ্ন নিয়ে
নদী
সাগর পথের
বিরহী গাঙচিল
ফিরতো তীরে
হারালাম তোমায়
জীবনের তাড়নায়
বিষাদী এই মন
কষ্টে ডুবে যায়
তোমারই ভাবনায়…
সে
আসে ফিরে
ধীরে বাতাসে
স্বপ্ন হয়ে
ঘুম
ভেঙে গেলে
চোখে পানি
নীরব ঝড়ে
হারালাম তোমায়
জীবনের তাড়নায়
বিষাদী এই মন
কষ্টে ডুবে যায়
তোমারই ভাবনায়…
এক দৌড়ের জীবন
জীবন চলার মাঠ পৃথিবীতে
দেখিনি সবাইকে জিতে যেতে
জেনেছি কেউ কেউ জন্ম নেয়
শুধুই দু:খ কষ্ট পেতে
অবাক করা এই পৃথিবীতে
কত বদলে গেছি দু:খ পেয়ে
অনীহার মেঘে ঢেকেছে আকাশ
চাওয়া-পাওয়ার হিসেব নিতে
মন মানে না আর
মন মানে না আর
ইচ্ছে করে সব ছেড়ে যেতে
জীবনের সাধ চলে গেছে
মরণের ভয় বেড়ে গেছে
কত দিন কাটে আশায় আশায়
তুলে নেবে কেউ জঞ্জাল থেকে
ভালবাসায় মন ভরাবে
স্বান্তনা দেবে বিশ্বাস নিয়ে
জীবনে আবার রং লাগাবে
অপটু খেয়ালী পরশে
নি:চ্ছিদ্র পবিত্র আবেগে
শুধুই ভালবেসে
সুখি হয়ে যাব
সুখি হয়ে যাব
দেব তা যা দেয় না কেউ সহজে
ডুবে আছি আঁধারে
তুমিহীনা এই জীবনে
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন