somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগে নিজে বদলাই............

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের প্রথম আলো'র ফিচার পাতা "ঢাকায় থাকি"তে ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে অবৈধ পুলিশ বুথ বসানো নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে, আজকে আমি আপনাদেরকে এই প্রতিবেদন সম্পর্কিত কিছু কথা বলবঃ

রিপোর্টে বলা হয়েছে পুলিশ বুথ গুলো অবৈধ। সিটি কর্পোরেশনের অনুমোদন বিহীন এবং পুলিশ বিভাগও কোন অনুমোদন দেয়নি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধরা নাকি এগুলো তৈরি করে দিয়েছে। নিউমার্কেট মোড়ে বসানো পুলিশ বুথটি একটি বিজ্ঞাপনী সংস্থা নিজ খরচে তৈরি করে তার গায়ে বিজ্ঞাপন প্রচার করছে। পৃথীবির কোনদেশে এইভাবে রাস্তার মোড়ে এরকম সলিড স্থাপনার দেখা যায়না বলে খবরে প্রকাশ। News Link

আমার কথাঃ
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলোর মধ্যে কাওরান বাজার অন্যতম আর এই কাওরান বাজার মোড়েই আছে এরকম একটি পুলিশ বুথ, যার গায়ে প্রথম আলো'র বিজ্ঞাপন সাটানো আছে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর মোড়েও আছে এইরকম আরেকটি পুলিশ বুথ এবং সেটার গায়েও প্রথম আলো'র বিজ্ঞাপন সাটানো আছে।

এ ব্যাপারে প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমানের সাথে ফোনে কথা বললে তিনি জানান উক্ত পুলিশ বুথগুলো প্রথম আলো নিজ খরচে তৈরি করে তার গায়ে প্রথম আলো'র বিজ্ঞাপন প্রচার করছে।

প্রথম আলো'র রিপোর্টেই বলা হয়েছে পুলিশ বুথ গুলো অবৈধ তাহলে প্রথম আলো কেন এরকম অবৈধ করাজ করল?
আর যদি এগুলো অবৈধ নাইইই হয় তাহলে প্রথম আলো কেন এ ব্যাপারে খবর ছাপালো?

দেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রত্রিকা প্রথম আলো বদলে যাওয়ার বার্তা নিয়ে সারা দেশে ব্যপক প্রচারনা চালাচ্ছে তারা " নিজেকে বদলাতে হবে আগে" শীর্ষক স্লোগান নিয়ে মানুষের কাছ থেকে বদলে যাবার শপথ সংগ্রহ করেছে হয়ত এই শপথের কারনে অনেকে নিজেকে বদলে ফেলেছেন। এছাড়াও প্রথম আলোর বিভিন্ন সামাজিক উদ্যেগ সব মহলে প্রসংশা অর্জন করেছে। তারা দেশকে বদলানোর চেষ্টা করেছে কিন্তু নিজের কতটুকু বদলাতে পেরেছে? নাকি বদলানোর সুর শুধুই লোক দেখানো?

তারা অপরের দোষ খুজে বেড়ায় কিন্তু নিজেরা যে সেই একই দোষ করেছে তা হয়ত ভেবে দেখেনি।
"বলা সহজ করা কঠিন" আমরা হয়ত এ কথাটি ভুলেই গিয়েছি................

অপরকে বদলানোর আগে নিজেকে বলাই।

আমি আশা করব প্রথম আলো কর্তৃপক্ষ এ বিষটির দিকে খেয়াল রাখবেন, প্রথম আলোর একজন নিয়মিত পাঠক হিসেবে আমি তাদের কাছে এটাই আশা করি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×