somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার নীল
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।

১২১ কিনবা একটা গিটার

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কিরে শাহমিন তোর মন খারাপ?

-হ্যা রে আজকে ভাইয়া অনেক বকছে।

-কেন ফেল করেছিস বলে?

-না একটা গিটার কিনে দিতে বলেছিলাম তাই

-এটা কোন ব্যাপার হল?আমার বাবা তো আমাকে শুধু গালি দেয় না,ঠেঙ্গায়ও।মা অবশ্য আমাকে ছাড়াতে যায়।কিন্তু পারে না।শুধু টানাটানির ফলে আমি দুইটা লোকাস বাসের মাঝখানের যাত্রীদের মত হয়ে যাই হা হা হা

বিকেলের দিকে মাঠে আকাশের দিকে মুখ করে শুয়ে শুয়ে কথা বলছে শাহমিন ও রাইসান।তারা দুই জন বন্ধু।লেখাপড়ায় ফাঁকিবাজি ছাড়াও যথেষ্ট ধরনের দুষ্ট প্রজাতির।সারাদিন টইটই করে বেড়ায় আর অন্যদের কষ্ট দিয়ে মজা পায়।কিন্তু আজ শাহমিনের মন খারাপ।তার মন কিভাবে ভালো করা যায় তা ভাবতেই রাইসানের মাথায় একটা বুদ্ধি চলে আসে।তত্‍ক্ষনাত সে বলে ওঠে,এই চল একটা কাজ করি

-কি কাজ রে?

-১২১ এ কল দিয়ে মজা করি

শাহমিন একটু ভেবে বলল,কাজটা কি ঠিক হবে রে?

কেন হবে না?চল কল দেই।বলেই রাইসান তার মোবাইলটা বের করে ১২১ ডায়াল করে কল দিল।লাউড স্পিকার দিয়ে নির্দিষ্ট নিয়ম ফলো করার পর ওপাশ থেকে একজন বলে উঠলো,হ্যালো আমি শাহরিয়ার বলছি,আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার?

-হুম ঠিক আছে।আমাকে স্যার বলার জন্য আপনাকে ধন্যবাদ

-স্যার এটাই আমাদের রুলস।দয়া করে আপনার সমস্যা বলুন।

-আমাদের সমস্যা?আমাদের কোন সমস্যা নেই হা হা হা

-তাহলে স্যার কল করেছেন কেন?

-ঐ কল করছি তো তোর কি?তোর বাপের টাকায় করছি নাকি?

-না স্যার ঠিক সেভাবে বলি নি।আসলে প্রবলেম ছাড়া তো এখানে কল করার নিয়ম নেই তাই

-নিয়ম নেই তো কি হয়েছে?আমরা কল করবো।এই তোর বাড়ি কোথায় রে?

-সরি স্যার এটা বলা আমাদের নিয়ম নেই

-তাহলে কি নিয়ম আছে?তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দেওয়ার নিয়ম?

-এক্সুইজ মি স্যার,প্লিজ একটু ভদ্র ভাবে কথা বলুন

-এই তুই আমাদের ভদ্রতা শেখাস?বেটা হারামির বাচ্চা (টুট টুট) ১জিবি প্যাকেজের দাম ৩০০টাকা রাখিস কেন?

-স্যার এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে বলতে পারেন।আমরা কতৃপক্ষকে জানাবো

-চুপ কর......টুট টুট (বিশ্রী গালি)।বলেই কলটা কেটে দিল রাইসান।তারপর শাহমিনের দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠলো।শাহমিনও তার সাথে সঙ্গ দিয়ে হাসতে থাকলো।তারপর আবার আকাশের দিকে উপুড় হয়ে গল্প করতে থাকলো তারা।

সন্ধ্যা হতেই শাহমিন রাইসানের কাছে বিদায় নিয়ে বাসার দিকে রওয়ানা দিল।বাসায় ঢুকতেই দেখে ড্রয়িংরুমে তার বাবা মা ভাই বোন সবাই মিলে কি যেন করছে।একটু কাছে আসতেই তার আপু তাকে দেখে বলল,দেখ দেখ শাহমিন ভাইয়া আমাদের সবার জন্য কত কি এনেছে?

তাতে আমার কি?বলেই মুখ ভেংচিয়ে ভেতরের দিকে পা বাড়ালো সে।

এই তোর গিটার নিবি না?মায়ের কথা শুনেই পেছন ফিরে দৌড় দিল শাহমিন।কাছে গিয়েই এক ঝটকানে গিটারটা নিয়ে নিল সে।অনেক্ষন নাড়াচাড়া করার পর সে তার ভাইয়াকে বলল,ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ।আমি অনেক খুশি হয়েছি।তোমাকে কথা দিলাম এরপর থেকে আমি ভালো করে পড়বো।

-হা হা আচ্ছা ঠিক আছে।এই নে মিষ্টি

-কিসের মিষ্টি ভাইয়া?

-তো বুদ্ধুরাম এতক্ষন কি বুঝলি?আমি আজকেই অমুক সিম অপারেটরে কাস্টমার এক্সিকিউটিভ ম্যানেজার পদে চাকরি পেয়েছি।তারই এক মাসের বেতন এডভান্স পেয়ে এসব নিয়ে এসেছি।এখন পড়তে বস যা

ভাইয়ার কথা শুনে শাহমিন হাত মুখ ধুয়ে পড়তে বসলো।কিন্তু কিছুতেই তার পড়ায় মন বসছে না।অনেক চেষ্টা করার পরও মন না বসায় সে উঠে গিটারটা নিয়ে তার ভাইয়ার রুমের দিকে গেল।দরজায় উকি দিতেই দেখে তার ভাইয়া বিছানায় মন খারাপ করে বসে আছে।এই সময়ে ঢোকা ঠিক হবে কিনা ভাবতেই কি মনে করে যেন বলল,ভাইয়া আসবো?

-আরে শাহমিন আয়।কি খবর?কোন সমস্যা?গিটারটা ঠিক মত কাজ করছে তো?

-সব ঠিক আছে ভাইয়া।আচ্ছা ভাইয়া তোমার কি মন খারাপ?

-কই না তো?

আচ্ছা ভাইয়া আমি তাহলে আসি।বলে উঠে আসছিল শাহমিন।কিন্তু দরজার সামনে আসতেই আবার ফিরে গিয়ে বলল,ভাইয়া সরি

-সরি!!কিন্তু কেন?

-আসলে আজকে ১২১ এ কল দিয়ে আমি আর রাইসান মিলে গালি দিয়েছিলাম।আর সেই কলটা তুমিই রিসিভ করেছিলে।

-কি বলিস?কিন্তু কেন এই কাজটা করেছিস তোরা?

-রাইসান বলল কল দিয়ে মজা করার কথা।সরি ভাইয়া

-হুম ঠিক আছে।তবে শাহমিন আমি তোকে কিছু কথা বলছি ভালো করে শোন

-বল

-যারা কাস্টমার এক্সিকিউটিভ ম্যানেজার পদে জব করে তারা কিন্তু আমাদেরই কেউ না কেউ।তাদেরও পরিবার পরিজন আছে,আবেগ ইমোশন সবই আছে তাদের।

-কিন্তু ওরা যে অতিরিক্ত বিল নেয়।এমবির মেয়াদ যে অনেক রাখে তারা?

-এটা তোর ভুল ধারনা।এসব বিল,প্যাকেজের রেট নির্ধারনে আমাদের কোন ক্ষমতাই নেই।সব কিছু কোম্পানিই ঠিক করে।আমরা শুধু তাদের নিয়ম অনুযায়ী কাস্টমারকে সেবা দিতে পারি আর অভিযোগ গুলো জানাতে পারি।এর বেশি ক্ষমতা আমাদের নেই।বুঝলি?

-হুম

-মনে রাখবি আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে কিছু নিয়ম পালন করতে বাধ্য থাকি,যদিও সেটা আমাদের কাছেই অপ্রিয়

-সরি ভাইয়া ভুল হয়ে গেছে।তুমি আমাকে ক্ষমা করে দাও

-ধুরর পাগলা এতে ক্ষমা চাওয়ার কি আছে?ভুল তো হতেই পারে তাই না?শুধু এরপর থেকে আর এই ভুলটা না করলেই হল।

-আর হবে না ভাইয়া

-ঠিক আছে অনেক হয়েছে।এবার গিটারটা একটু বাজা দেখি

শাহমিন গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলো।সে খুব সুন্দর ভাবে গিটার বাজাতে পারে।গিটারের ঝংকারে ছন্দ পতন ঘটে বাতাসের।সুর ছুটে চলে জানালার ফাক দিয়ে দূর কোন অজানায়।আর ছুটে চলে বিষাদ,ভুল সময়ের ভুল কিছু কথা।




Courtesy Rangla Real
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×