বিপদে যেমন বন্ধু চেনা যায় ঠিক তেমন নিজেকেও চেনা যায়। তুমি কতটা ভেঙ্গে পড় আর কতটা শক্ত থাকো, তোমার নিজেকে এই সময়টাতেই চেনা যাবে। খারাপ সময় হল এক ধরনের ধৈর্য পরীক্ষা। যারা ধৈর্য ধরতে জানে তারাই আসলে পাশ করে।
হাল ছেড়ে দেবার অর্থ হল নিজেকে ছেড়ে দেয়া। তোমার খারাপ সময়ে তুমি নিজেই যদি নিজেকে ছেড়ে চলে যাও তাহলে কীভাবে আশা কর যে অন্যরা তোমার পাশে থাকবে ?
ডুবন্ত মানুষকে যখন জাহাজের উপর থেকে দাড়িয়ে হাত দিয়ে তোলার চেষ্টা করা হয় তখন ডুবন্ত মানুষটাকেও হাত বাড়াতে হয়। তুমি যদি নিজেই নিজেকে সাহায্য না কর তাহলে কেউই তোমাকে এই যাত্রা থেকে উদ্ধার করতে পারবে না।
ঘুরে দাড়াবার কথা দিয়ে কথা রাখো নি, লেগে থাকার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গা বাঁচালে, স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে না পারলে খামাখা নিজেকে এত স্বপ্ন দেখালে কেন ? তুমি যদি নিজেই নিজের সাথে প্রতারণা কর তাহলে কীভাবে আশা কর যে অন্যরা তোমার সাথে প্রতারণা করবে না ?
তুমি নিজেই তো তোমার যত্নটা ঠিক ভাবে নিতে পারছ না। যে মস্তিষ্কটা তোমাকে দেয়া হয়েছে সেটা কখনো নাড়িয়ে চাড়িয়ে দেখার সময় হয়েছে তোমার ? স্রেফ অবহেলা করেছো নিজেকে আর বেঈমানি করেছো তোমার মস্তিস্কের সাথে।
নিজের প্রতি এতসব উদাসীনতা থাকা স্বত্বেও তুমি কীভাবে নিজেকে ভালোবাসার দাবী কর ? আর কেউ এতবার তোমার বিশ্বাস ভাঙ্গে নি যতবার তুমি ভেঙ্গেছো। যতদিন পর্যন্ত নিজেকে ভালোবাসতে পারবে না ততদিন পর্যন্ত অন্যকারো ভালোবাসা পাবার অধিকার হল ; পৃথিবীর নিষ্ঠুরতম অনাধিকার চর্চা।
#সংগ্রহীত
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




