মাননীয় অর্থমন্ত্রী,
আমি ট্যাক্স কেন দিবো? ভ্যাট কেন দিবো?
আমি জানি রাষ্ট্রের কার্যাবলী পরিচালিত করার জন্য ট্যাক্স আদায় করা প্রয়োজন, এবং এটা একজন সুনাগরিকের দায়িত্ব ও বটে। কিন্তু আমার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে আমি রাষ্ট্রের কাছ থেকে কি ধরণের নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছি?
৪৮ টাকার চাল ৬২ টাকায় কিনতে হচ্ছে, ২০ টাকার আলু ৩৫ টাকায় কিনছি। শুধু চাল কিংবা আলু নয়, এভাবে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদির দাম আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
প্রতি ঈদে ৪৮০ টাকার চেয়ারের টিকেট ৭০০/৭৫০টাকা এবং ১০০০ টাকার এসি বাস টিকেট ১৬০০/১৮০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, ঢাকার লোকাল বাসে ৫ টাকার নিচে কোনো ভাড়া নেই, ৫ টাকার ভাড়া ১০ টাকা নিলেও কিচ্ছু বলার নেই।
সরকারী হাসপাতালে আমার সেবা প্রদানের জন্য নিয়োজিত ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে প্রাক্টিসে ব্যস্ত, আমার বিনামুল্যের ঔষধ টাকা দিয়ে কিনতে হয়, পরিচ্ছন্ন ওয়ার্ডের বদলে বস্তির মত নোংরা পরিবেশের ফ্লোরে চিকিৎসা নিতে হয়, কেউ দেখার নেই।
অসুস্থ্য হলে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে যে একটু শান্তিতে মরবো তারও উপায় নেই। এই টেস্ট, সেই টেস্ট দিয়ে লক্ষাধিক টাকার উপরে বিল, লাশটাও ছাড়াতে দিবেনা কেউ।
রাস্তাঘাট ভাঙ্গা, এক পশলা বৃষ্টি হলেই অলি-গলি সহ মেইন রোড ডুবে যায়, জলাবদ্ধতার কারনে ডুবো গর্তে পড়ে রিকশা-সিএনজি উলটে পড়ে প্রতিনিয়ত মানুষ আহত হয়, ব্যবস্থা নেবার কেউ নেই।
রাতে ঘরের বাইরে বের হলে নিরাপত্তা দেবার কেউ নেই। এমনকি যারা জনগণের নিরাপত্তায় নিয়োজিত, তারাই ছিনতাই-হয়রানীতে লিপ্ত, টাকার বিনিময়ে সব অপরাধী পার পেয়ে যাচ্ছে, কেউ দেখার নেই।
রাষ্ট্রের কাছ থেকে আমার সুবিধা গুলো যদি নাই পেলাম, আমার মৌলিক অধিকার যদি নাই আদায় করতে পারলাম, তবে ট্যাক্স কেন দিবো আমি?
Please tell me why should I pay the Taxes, why should I pay – at all!

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




