somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২ মিনিটই যথেষ্ট পছন্দের মানুষকে পটাতে!

১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নায়িকার মন পেতে কিনা করে নায়ক বেচারা! নায়িকার পিছু পিছু ঘুরে গান গাওয়া, গাছের ডাল ধরে ঝোলা, কোমর দুলিয়ে নাচা আরও কত কিছু। কিন্তু কায়দা জানলে এত কিছুর দরকার হয় না। কারো মন পাওয়ার জন্য প্রথম দেখার ১২ মিনিটই নাকি যথেষ্ট। তা সে নারী বা পুরুষ যেই হউক না কেন। ব্রিটিশ ট্যালবয়েট পত্রিকা ‘ডেইলি মেইলে’ প্রকাশিত এক গবেষণা জরিপে এ দাবি করা হয়েছে।
দুই হাজার নারী-পুরুষের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতার আলোকে গবেষণাটি পরিচালিত করে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এএক্সএ। গবেষণায় বেরিয়ে আসে, একজন নারী একজন পুরুষের প্রেমে জড়াবেন কি না কিংবা একজন পুরুষ একজন নারীর প্রেমে জড়াবেন কি না, সিদ্ধান্তটি আসলে খুব দ্রুত নেওয়া হয়।
গবেষণা বিষয়ক ওই নিবন্ধে জানানো হয়, প্রথম সাক্ষাতে দ্রুত কারও মন পাওয়ার পেছনে বেশ কয়েকটি বিষয় কাজ করে। এর মধ্যে অন্যতম হলো হাসি, দৃষ্টি বিনিময়, নির্মল শ্বাস, মায়াবি কণ্ঠ ও পরিপাটি পোশাক।
গবেষণায় দেখা যায়, ৬৪ ভাগ নারী-পুরুষ তাদের মিষ্টি হাসি দিয়ে, ৫৮ ভাগ তাদের যাদুকরী দৃষ্টি দিয়ে এবং ২৫ ভাগ তাদের আকর্ষণীয় কণ্ঠস্বরের মাধ্যমে বিপরীত লিঙ্গকে কাবু করেছেন। এছাড়া নারীদের চুলের নতুন ঢং, নতুন পারফিউম, পরিচর্যায় সুন্দর হয়ে ওঠা অঙ্গ পুরুষদের দৃষ্টি কাড়তে সহায়তা করে।
আসলে নারী বা পুরুষের জন্য প্রথম সাক্ষাত বা ডেটিংয়ের প্রথম দিনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন যদি কেউ তার পছন্দের মানুষটিকে তার হাসি, দৃষ্টি বা সুবচন দিয়ে আকৃষ্ট করতে পারেন তবেই কেল্লা ফতে। তবে শরীর বা নিঃশ্বাসে দুর্গন্ধ থাকলে, কোনো কিছু নিয়ে কিরে কাটলে, তর্কাতর্কি বা ঝগড়া করলে, নোংরা পোশাক পরলে, হাসিখুশি ভাব না থাকলে কারও মন পাওয়ার আশা নিমিষে দূর হতে পারে। জরিপে আরো দেখা যায়, প্রতি ষোল জন নারীর একজন এবং প্রতি ২০ জন পুরুষের একজন প্রথম সাক্ষাতের দিনটি আকর্ষণীয় করতে ডায়েটিংও করেন। তবে প্রথম সাক্ষাৎ মনমত না হওয়া সত্ত্বেও অনেক পুরুষই দ্বিতীয় দফা ডেটিংয়ে যান।
গবেষণার ফলাফল সম্পর্কে মনোবিজ্ঞানী ডোনা ডসন বলেন, প্রথম সাক্ষাতে ছোটখাটো অনেক বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যা, মন পাওয়ার ক্ষেত্রে আপনাকে এগিয়ে দিতে পারে। এ ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও নির্মল শ্বাস মানুষের আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে পারে। এটা অন্যরা বিবেচনায় নেয়। পরিপাটি পোশাক একই সঙ্গে কাউকে ভালো দেখায় এবং স্বস্তিতে রাখে। প্রথম দেখায় কারও দৃষ্টি কাড়তে এটি খুবই গুরুত্বপূর্ণ।
ডোনা ডসন আরো বলেন, চোখের দৃষ্টি মানুষের আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতা প্রকাশ করে। চোখে চোখ রেখে কথা বলাটা প্রমাণ করে, আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি কতটা আগ্রহী। কারও মন পাওয়ার ক্ষেত্রে হাসি সব সময়ই বড় প্রভাবক হিসেবে কাজ করে। এটা আপনার বিচলিত ভাব দূর করবে। দ্রুতই অন্যের মন পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। গবেষক দলের একজন ক্রিস জোনস বলেন, প্রেমের ক্ষেত্রে প্রথম দেখায় দুরু দুরু ভাব থাকাটা স্বাভাবিক। এর মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ প্রথম ভালো লাগাটা খুব দ্রুতই গড়ে উঠে!
প্রথম দেখায় যা যা করবেন
১. হাসিখুশি থাকুন
২. প্রিয় মানুষটির চোখে চোখ রাখুন
৩. সুগন্ধী মাখুন যাতে গা থেকে কোনোরকম দুর্গন্ধ না আসে
৪. মিষ্টি করে কথা বলুন
৫. প্রথম দেখার দিন নিজের সবচেয়ে সুন্দর পোশাকটি পরুন
সূত্র: প্রথমবার্তা
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×