somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নগুলো বদলে যায়.................................

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নগুলো বদলে যায় সময়ের সাথে। শৈশবে খুব ইচ্ছে হতো আকাশ ছোঁয়ার, ইচ্ছে করত চাঁদটাকে মুষ্ঠিবদ্ধ করতে। পাখির মতো ডানা মেলে উড়তে ইচ্ছে করত খোলা আকাশে, ইচ্ছে করত মেঘের দেশে পাড়ি দিতে। ইচ্ছে করত সারাদিন প্রখর রোদে ঘুড়ে বেড়াতে। ইচ্ছে করত সাতার কেটে ঐ বড় নদীটা পাড়ি দিতে অথবা ঐ বড় গাছটার মগডালে উঠে পাখির বাচ্চা পাড়তে। পোষা বিড়াল কিংবা পোষা পাখির সাথে দিন কাটানোর ইচ্ছেগুলো কোথায় যেন ডানা মেলে উড়াল দিয়েছে। শৈশবের লালিত স্বপ্নগুলো দুরন্ত কৈশরের ধাক্কায় কর্পূরের মতো উড়ে গেছে।
শৈশবের "বুড়ি চি, লুকোচুরি" খেলার ইচ্ছার জায়গাটা দখল করে নিল ক্রিকেট, ফুটবল। হঠাৎ করেই অজান্তেই বদলে গেল অনেক কিছু। মজার ছড়ার স্থানটা নিল কবিতা ও গল্প। ধীরে ধীরে বুঝলাম, আমি একজন ছেলে। ছোটবেলার খেলার সঙ্গি মেয়েটি তাই এড়িয়ে চলে। এই বয়সে মেয়েদের নাকি ছেলেদের সাথে মিশতে নেই। সময়ের সাথে পড়ার টেবিলটা ভরে উঠল বইয়ে। এক সময়ের বাবার মতো কৃষক হওয়ার স্বপ্নটা রুপ নিল ডাক্তার হওয়ার স্বপ্নে। মূলত বাবাই এই স্বপ্নটা মাথায় গেঁথে দিয়েছিল। এই বয়সে অনেক কিছুই নতুন লাগে। পৃথিবীটা নতুন করে চেনার বয়স এটাই। প্রথম ভালোলাগাটা তৈরি হয় এখানেই। পাশের বাড়ির মেয়েটিকে লুকিয়ে চিঠি লিখেছিলাম। কিন্তু ভয়ে দিতে পারি নি। হ্যাঁ, জীবনের কূৎসিত দিকটা নজরে আসে এখানেই। শৈশবের সুন্দর পৃথিবীটা হঠাতই কুৎসিত হয়ে ওঠে। প্রথম সিগারেট ধরেছিলাম কৈশরেই। কিন্তু কখনো ভাবি নি এটাই একদিন আমার বাঁচার অবলম্বন হবে। কৈশর কাল অনেক প্রথমরই স্বাক্ষী।
কৈশরের দুরন্তপনাগুলো স্তিমিত হয়ে আসে সময়ের সাথে। কিছু বাড়তি দায়িত্ব জীবনের গতিবিধি পাল্টে দেয়। অনেক স্বপ্নই উবে যায় জীবনের বাস্তবতায়। জীবনের নানা দিকগুলো উন্মোচিত হয়। স্বপ্ন ভেঙ্গে যায়, স্বপ্ন বদলে যায় আবার প্রতিনিয়ত নতুন স্বপ্নের সৃস্টি হয়। পাশের বাড়ির সেই মেয়েটিকে সাহস করে চিঠিটা দিয়েই ফেলি। নিজেকে নতুন করে চিনি। মেয়েদের শরীর নিয়ে কৌতুহলটা হয়তোবা মিটে যায়। কিন্তু উদ্ভব হয় নতুন কৌতুহলের। খারাপ ভালো কোনকিছুতেই বাধা মানে না, নিতে চায় শুধু নতুনত্বের স্বাদ। বইয়ের চাপে পিস্ট জীবন খুঁজে পেতে চায় নতুন ছোঁয়া। ডাক্তার হওয়ার স্বপ্নটা বদলে যায় ইন্জিনিয়ারে। মাথায় ঘুরপাক খায় সব উদ্ভোধনি চিন্তা ভাবনা। মাঝে মাঝে পৃথিবীটাকে ভেঙ্গে নতুন করে গড়তে ইচ্ছা করে। ছুড়ে ফেলতে ইচ্ছে করে সমাজের পুরাতন সব সংস্কার। যৌবনে অদম্য শক্তি দিয়ে ভাঙতে ইচ্ছে করে সব বেড়াঁজাল। অনেক কিছুই হেরে যায় যৌবনের কাছে।
স্বপ্নের পরিধিটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। সৃস্টি হয় নতুন স্বপ্নবৃত্ত।
পৃথিবীটা বদলায় না। বদলে যায় আমাদের অনুভূতিগুলো। বদলে যায় আমাদের স্বপ্নগুলো।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×