somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান ও দেশের বর্তমান অবস্থা......................

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা উত্তর বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান ঘটে মূলত ১৯৮৯ সালে । সে সময়ে ‘হরকাতুল জিহাদ আল ইসলামী’ বা হুজি নামে এদেশে প্রথম জঙ্গী গ্রুপ আত্মপ্রকাশ করে । সেই হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) মূলত পুরোপুরি প্রকাশ ঘটেছিল ১৯৯২ সালের ৩০ এপ্রিল ঢাকায়, জাতীয় প্রেসক্লাবে। সেদিন আফগান মুজাহিদদের কাবুল বিজয়ে উল্লসিত ওই যুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশি ‘স্বেচ্ছাসেবী’দের একাংশ সংবাদ সম্মেলন করেছিল । পাকিস্তানে হুজির প্রাথমিক রূপ তৈরি হয় ১৯৮০ সালে, কিন্তু এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৮ সালে এবং এর প্রসার ঘটে পরবর্তী চার বছরে। এই সময়েই সাংগঠনিকভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশে বিস্তারের পরিকল্পনা করা হয় এবং তার অংশ হিসেবেই বাংলাদেশে হুজির যাত্রা শুরু। পাকিস্তানে হুজির সংগঠকেরা প্রধানত বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিল রোহিঙ্গাদের লড়াইকে শক্তিশালী করার মাধ্যমে পার্শ্ববর্তী মিয়ানমারকে অস্থিতিশীল করতে। এদেশের জঙ্গীরা আর্থিকভাবে সহযোগীতা পেত পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত, লিবিয়া ইত্যাদি দেশ থেকে। তারা টাকা ও অস্ত্রের সরবরাহ করত। এই অর্থের বেশিরভাগ অর্থ যেত দেশের মাদ্রাসাগুলোতে।
এরপর ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে ‘জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ’ বা জেএমবি নামে আরেকটি জঙ্গি সংগঠন । যার প্রধান ছিলেন শায়খ আব্দুর রহমান । এতে করে হুজির তৎপরতা আরো বেড়ে যায়। অতঃপর ‘জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’ বা জেএমজেবি নামক উত্তরবঙ্গে আরেকটি জঙ্গি গ্রুপের আবির্ভাব ঘটে । এর প্রধান ছিলেন ছিদ্দীকুল ইসলাম ওরফে বাংলাভাই। চার দলীয় জোটের আমলে জঙ্গীবাদ সবচেয়ে বেশি প্রসার লাভ করে এবং সরকারের প্রত্যক্ষ্য সহযোগীতায়। চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আজিজুল হক এবং অন্য অংশের ফজলুল হক আমিনীর তত্বাবধানে আফগান ফেরৎ যোদ্ধাদের দিয়ে ও জঙ্গীবাদের প্রসার ঘটানো হয়। আমিনীই প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলেছিলেন, ‘ আমরা হবো তালেবান বাংলা হবে তালেবান। এছাড়া ২০০৪ সালে ১ এপ্রিল দশ ট্রাক অস্ত্রের চালান আটকের পর জোট সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলামির আমির নিজামি ও সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ আরো অনেকে দোষী সাব্যস্ত হয়। দেশে জঙ্গীবাদের শুরুটা মূলত জিয়ার হাত ধরে। তিনি গনতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধি ইসলামিক দলগুলোকে দেশে রাজনীতি করার সুযোগ দেন। পরবর্তীতে সেই দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় জঙ্গীরা এদেশে নিজেদের ঘাটি গড়ে তোলে।
গোয়েন্দা সংস্থার মতে দেশে ১১ টি জঙ্গী গ্রুপ সক্রিয় আছে কিন্তু প্রকৃত সংখ্যাটা এর চেয়ে বেশি। হুজি, জেএমবি, জেএমজেবি ছাড়াও তাওহীদ জনতা, ইসলামি যুব সংস্থা, হীযবুত তাওহীদ, ইসলামি সংস্থা, সাহাদাৎ এ আল হিকমা , আল্লাহর দল, তওহিদী জনতা সহ আরো কিছু বিদ্যমান।
১৯৯৯ সালে জেএমবি সর্বপ্রথম কুষ্টিয়ার বড়কান্দি গ্রামে সন্ত্রাসবিরোধী জনসভায় সন্ত্রাসী হামলা চালায় । এর কিছুদিন পর যশোরে উদীচির সাংস্কৃতিক অনুষ্ঠানে এক শক্তিশালী বোমা হামলা চালায় যাতে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীসহ ১০ জন নিহত হয় । অতঃপর ২০০১ সালে রমনার বটমূলে, ২০০২ সালে পল্টনময়দানে কমিউনিষ্ট পার্টির এক জনসভায় হামলা চালায় ইসলামি জঙ্গীরা।
২০০২ সালের ১৫ অক্টোবর দি টাইম ম্যাগাজিনে এলেক্স পেরির এক এক্সক্লুসিভ নিবন্ধে বলা হয়, এমভি মক্কা নামক একটি জাহাজে চড়ে ১৫০ জন আফগান ফেরত সশস্ত্র যোদ্ধা বাংলাদেশে প্রবেশ করে। সেই যোদ্ধারাই দেশের মাদ্রাসায় মাদ্রাসায় সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে জঙ্গী তৈরীতে লিপ্ত হয়। এ জঙ্গীদের সহযোগিতায়ই তৎকালীন সরকার বেছে বেছে আওয়ামী লীগ ও প্রগতিশীল নেতাদের খুন করার মিশনে নেমে পড়ে। এ খুনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিশিষ্ট অর্থনীতিবিদ ও শেখ হাসিনা সরকারের সফল অর্থমন্ত্রী- এসএসএস কিবরিয়া, বিশিষ্ট শ্রমিক নেতা- আহসান উল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিন, খুলনার- মনজুরুল হক এডভোকেট, সাংবাদিক শামসুর রহমান, বালু প্রমুখ। তারপর থেকে সিনেমা হল, মাজার, উপাসনালয়ে বোমা হামলা করে নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করতে থাকে।
২০০৪ সালের ২৭ই ফেব্রুয়ারি লেখক হুমায়ুন আজাদের উপড় হামলা করে জঙ্গিরা এবং ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভি রহমান সহ আরো ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
এরপর, ২০০৫ সালের ১২ জানুয়ারি শেরপুর ও জামালপুরের পৃথক দুটি স্থানে বোমা হামলা হয় ও ১৫ জানুয়ারি বগুড়া ও নাটোরে যাত্রাপালার মঞ্চে বোমা হামলায় দু জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়।
এবং ২০০৫ সালের ১৭ আগষ্টে নারায়ণগঞ্জ ব্যতীত দেশের ৬৩ টি জেলায় প্রায় ৫’শতাধিক স্থানে বোমা হামলা চালায় । এছাড়াও ২০০৫ সালের ১৪ নভেম্বরে ঝালকাঠীতে আদালত প্রাঙ্গনে বোমা হামলায় বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে নিহত হন। এছাড়াও গাজীপুর ও চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আত্মগাতী বোমা হামলা চালিয়ে বিচারকসহ বহু নিরীহ জনসাধারণকে হত্যা করে। ফরিদপুরের নানিয়ার চর গীর্জাও হামলার শিকারে পরিনত হয় জঙ্গীদের।
বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানের ফাঁসির পর দেশে জঙ্গী কার্যক্রম স্তিমিত হয়ে এলেও তা একবারে নিশ্চহ্ন হয়ে যায় নি। সম্প্রতি দেশে আবারো জঙ্গীবাদ মাথাচাঁড়া দিয়ে উঠেছে।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ একদম ফিল্মী কায়দায় কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে ময়মনসিংহে নেয়ার পথে জেএমবির দুর্ধর্ষ জঙ্গীরা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাজাপ্রাপ্ত তিন জঙ্গী বোমারু মিজান, সালেহীন ও রাকিবকে। পরবর্তীতে এদের একজন র্যাবের গুলিতে মারা গেলেও বাকি দুজনের এখনো কোন খোঁজ নাই।
দেশে একের পর এক ব্লগার হত্যা, বিদেশি নাগরিক হত্যা, সাম্প্রদায়িক হামলা, সেই বিভিষিকাময় দিনগুলোর কথা আবারো মনে করিয়ে দিচ্ছে। এই হামলা গুলোর দায় স্বীকার করেছে আনসারুল্লা বাংলা টীম ও আল কায়েদা বাংলাদেশ শাখা নামের দুটি নব্য জঙ্গী সংগঠন।
এখন কোটি টাকার প্রশ্ন হলো- বাংলাদেশে আইএস আছে কিনা? দেশে আইএস থাক আর না থাক আইএস ভাবাপন্ন মানুষের অভাব নাই, আইএসের সমর্থকের অভাব নাই। দেশকে ধ্বংস করতে আইএসকে এখানে আসতে হবে না, সুযোগ পেলে এরা আইএসের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে।
আইএস, আল কায়েদা, জেএমবি, হুজি এবং হালের আনসারুল্লাহ্ বাংলা টীম এরা নামে আলাদা হলেও কাজটা কিন্তু একই। নাম পরিবর্তন অনেকটা 'নতুন বোতলে পুরাতন মদের' মতো। তাই দেশে আইএস থাকুক না থাকুক জঙ্গী আছে এটা নিশ্চিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×