somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহমান ভালবাসা (২)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২.

যেন গতকাল কিছুই হয়নি বা হলেও কিছু মনে নেই এমনভাব নিয়ে মিতু প্রশ্ন করল-আরে তুমি এখানে কি করছ? এখানে ভর্তি হতে এসেছ? কার সাথে এসেছ?

ছেলেটি কিন্তু গতকালের অপমানের কথা এখনো ভুলে নি। এমনকি এজন্য এই স্কুলে ভর্তি তেও রাজি ছিল না। শুধুমাত্র মা আর পাশের বাসার নতুন খালাম্মার (মা বলেছে উনাকে খালাম্মা নয় আংটি না না আন্টি বলে ডাকতে ) চাপাচাপিতে হার মেনে আসতে বাধ্য হয়েছে। স্কুলের ভিতর প্রবেশ করে অবশ্য তার মন ভাল হয়ে গেছে। এত সুন্দব স্কুল, এত ফুল, এত বেশী অচেনা গাছ-পালা দেখে তার শ্রীহীন সাদামাটা দহগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল মনির, সোহাগ ও সুমনের কথা। অবুঝ মন দুটি স্কুলের মধ্যে তুলনা করে স্মৃতিবিধুর স্কুলটিকে প্রাধান্য দিতে গিয়ে ভাবতে থাকে, এই শহুরে স্কুলটি সুন্দর হতে পারে কিন্তু চারদিকে এতউচুঁ ও বিশাল দেয়াল দিয়ে শুধু সামনে এতটুকু লোহার নিরেট গেট দিয়ে শিক্ষাকে যেন শুধু আবদ্ধ রাখতে চায়। অতচ, তার প্রিয় সেই স্কুল কতই না উদার ভাবে শিক্ষা বিস্তার করে যাচ্ছে। সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য সেখানে সীমানাপ্রাচীর পর্যন্ত নাই। আটপাড়ার মানুষ চারদিক থেকে বিদ্যালয়ে আসতে পারত। এসব কথা ভাবতে ভাবতে কখন কিভাবে যে এই নাম না জানা নতুন গাছটির তলায় এসে হাজির হয়েছে, তা সে নিজেও খেয়াল করেনি। মেয়েটির কথার আন্তরিকতায় তার ভাবনাবিনাশ হল। মেয়েটিকে দেখতে পেয়ে আনন্দিত হল। বলল- আম্মু আর আংটির সাথে এসেছি।

মেয়েটি শুধায়-আংটি?

ছেলেটি তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরে সীমাহীন লজ্জায় মাথা নুইয়ে বলে না মানে আম্মু আর তোমার আম্মুর সাথে এসেছি। তারা আমাকে ফেলে কোথায় যেন চলে গেছে।

মেয়েটি নতুন করে হাসিমাখা মুখে চারপাশে তাকাতে গিয়ে টিচাররুমের সামনে তাদরকে দেখতে পেয়ে বলে উঠল-
ওইত আম্মুরা, চল যাই।

এই শোন, এইটা কি গাছ?

মেয়েটি ফিরে তাকিয়ে বলে-ওমা তুমি কোত্থেকে এসেছ? কাঁঠলিচু গাছও চিন না। কোনদিন কাঁঠলিচু খাওনি বুঝি?

ছেলেটি মাথাউচু করে আড়চোখে গাছটির দিকে তাকায়। ছোট ছোট গোটা গোটা ফলের থোকাগুলো এবার তার দৃষ্টিগোচর হয় কিন্তু স্বাদইচ্ছা জাগায় না। সে বলে চল আম্মুদের কাছে যাই।

প্রধান শিক্ষিকা বছরের মাঝামাঝি নতুন ছাত্র ভর্তি করতে প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও মিতুর মায়ের অনুরোধে শেষপর্যন্ত রাজি হন। তুহিনের মায়ের কাছে তুহিনের অতীত ফলাফলের কথা জেনে আগ্রহী হয়ে তুহিনকে ৭/৮ টি প্রশ্ন করেন। ইংরেজিতে সামান্য ঘাটতি থাকলেও অন্যান্য বিষয়ে তুহিন যে অনেক ভাল তা তিনি বুঝতে পারলেন। সবচেয়ে বড় ব্যপার গ্রাম থেকে এলেও ছেলেটি প্রায় শুদ্ধভাষায় কথা বলে। তিনি এ ব্যপারে নিজেই নজর দিবেন বলে কথা দিলেন এবং পরদিন থেকেই ক্লাস শুরু করার জন্য অনুমতি দিলেন। (চলবে.....)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×