somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁও গেরামের কিছু প্রচলতি মজার শব্দ।

১৪ ই মে, ২০১১ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নানার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। গ্রামটির নাম দিলালপুর। গতমাসের শেষের দিকে দিনদুয়েকের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম। আমার নিজ মামা-খালাদের কেউই সেখানে থাকেন না। বয়সী নানী যিনি মূলত মামাদের সাথে রাংগামাটি থাকেন বছরে নিজ নিয়মে ২ বার বাড়ীঘর দেখাশুনার বাহানা করে দিন ১৫-এর জন্য সেখানে যান। তো এবার যখন আসলেন, তার কিছুদিন পরই একটু অসুস্থ্য হয়ে পড়লেন। খবর পেয়ে নানীকে দেখতে গেলাম। এর আগে আমার খুব প্রিয় নানা বাড়ি দিলালপুর-এ গিয়েছিলাম প্রায় ৩ বৎসর আগে। এখানে বলে রাখি, আরো অনেকের মত আমার ও শৈশবের প্রথম কয়েকটি বছর এখানে থাকা হয়েছিল। এবারের ভ্রমণে, আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি চমৎকার আইডিয়া পেয়ে গেলাম। ওই এলাকায় এমন কিছু মজার স্থানীয় শব্দ এখনো প্রচলিত আছে, যেগুলো জেনে যারা কখনো গ্রামে ছিলেন, তারা যেমন স্মৃতিকাতর হবেন (যেমনটা শব্দগুলো শুনে আমার বেলায় হয়েছিল) ঠিক তেমনি যাদের কাছে শব্দগুলো নতুন তারাও অনেক মজা পাবেন বলে আমার বিশ্বাস।
কারো কারো কাছে কিছু শব্দ স্থূল বা অশালীন মনে হতে পারে। যাদের কাছে এমনটি মনে হবে আগেই তাদের কাছে ক্ষমা চাচ্ছি।
ব¯তুত, শব্দগুলোর পরিচিতি ও সংরক্ষণের লক্ষ্যে এখনকার এ প্রয়াস।
আরেকটি কথা বলে নেয়া ভাল, ওখানে বেড়াতে গিয়ে সবগুলো শব্দের মুখোমুখি হয়েছি তা নয়। লেখার উদ্দেশ্যে কিছু শব্দ অনেক চিন্তা করে খুজে পেয়েছি, আরো কিছু শব্দ পরিচিত দুয়েকজনের (তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি) সাথে আলাপ করে বের করেছি।
আপনাদের ভাল লাগলে, লেখাটি আপডেট করার ইচ্ছে আছে। সেক্ষেত্রে, কেউ ঐ এলাকার কোন শব্দ যোগ করার বা অন্য কোন পরামর্শ দিলে ভাল লাগবে।
১. অইল্দা-হলুদ রং।
২. আড়া-ঝোপ-জঙ্গল।
৩. আড়ং-ছোট আকারের দৈনন্দিন বাজার।
৪. আক্কল- বুদ্ধি।
৫. আন্দার- অন্ধকার।
৬. আইল-বাঁধ।
৭. আজাইরা- অপ্রয়োজনীয়।
৮. আমের বইল- আমের মুকুল।
৯. উষ্টা খাওয়া-হাটার সময় কোন কিছুর সাথে পা বেধে পড়ে যাওয়া।
১০. উষ্টা দেওয়া- লাথি দেওয়া।
১১. ওম- উষ্ণতা।
১২. ওম- তা দেয়া।
১৩. কল- চাপকল-টিউবওয়েল।
১৪. কদমা- একপ্রকার ছোট মিষ্টান্ন ।
১৫. কডা- লবণাক্ততা।
১৬. কুফি- বাতি।
১৭. কুইরা-অলস।
১৮. কাইল্লারা মাছ-কালবাউস মাছ।
১৯. কাছিম-কচ্ছপ।
২০. কুজারা-দুষ্টলোক।
২১. কোশ-দুইহাতের তালু একত্রে করে যে আকৃতি করা হয়।
২২. খোডা- লাঠি।
২৩. খোডা- গৃহপালিত পশু বেধে রাখার ছোট্ট লাঠি।
২৪. গাইল- চাল পক্রিয়াজাতকরণের যন্ত্রবিশেষ।
২৫. গাতা- গর্ত।
২৬. গাং-নদী।
২৭. গাট্টি-বোচকা- সবকিছু সহকারে।
২৮. চকম-মই।
২৯. চানচুরা-চড়–ই পাখি।
৩০. চোকা- টক।
৩১. ছক- ঘৃণা করা।
৩২. জিয়ল মাছ- কৈ জাতীয় মাছ পানিসহকারে পাত্রে বাচিয়ে রাখা হয়।
৩৩. জিআইয়া রাখা- বাচিয়ে রাখা।
৩৪. টোডা- ফল ইত্যাদি পাড়ার লাঠিবিশেষ।
৩৫. ধলা- সাদা/ফর্সা।
৩৬. হুলা-পাঠখড়ি।
৩৭. পেক- কাদামাটি।
৩৮. পেটকা- মোটা/ভুড়িসর্বস্ব মানুষ।
৩৯. পিছা- ঝাড়–।
৪০. পাপ্পোয়া-পেঁপে।
৪১. বগা-বক।
৪২. বদা- ডিম।
৪৩. বাস-গন্ধ।
৪৪. বুরিন্দা-একপ্রকার ছোট মিষ্টান্ন।
৪৫. বাইগুন- বেগুন।
৪৬. বালা তেল- সরিষার তেল।
৪৭. বিলাতী বাইগুন-টমেটু।
৪৮. বিলাতী দুধ- গুড়ো দুধ।
৪৯. হরা-সরা-পাত্রের ঢাকনা।
৫০. রসা-ঝোল।
৫১. মউ-ঝোল।
৫২. ততা-গরম/উষ্ণ।
৫৩. জার-শীত।
৫৪. ডবনারী-পেরেক।
৫৫. বেফতার-বোকা।
৫৬. বেক্কল-বোকা।
৫৭. হাঙ্গা- বিয়ে।
৫৮. ফোঢা- সজীবতা নষ্ট হয়েছে এমন।
৫৯. ঢেগা-কচি।
৬০. লাইন করা- প্রেম করা।

এ পর্যায়ে ব্লগার http://www.somewhereinblog.net/blog/fairuj একটি শব্দ সংযোজন করেছেন। সেটি হল হল:

৬১. গয়াম-পেয়ারা।

(ধন্যবাদ ফাইরুজ)

ব্লগার রাজীব ভাই আরো কিছু শব্দ সংযোজন করেছেন। যেগুলো নিচে দেয়া হল:

৬২. লট্টো মাইরা বসা- আরাম করে বসা

৬৩. উডা- সিড়ি

৬৪. হাইন্জালা - সঁন্ধ্যা

৬৫. বোগলে আয়- কাছে আস

৬৬. বাইত- বাড়ীতে

৬৭. হাবান- সাবান

৬৮. ওমতা - গরম

৬৯. হালুক- শাঁলুক

৭০. টেটনা- চালাক

৭১. বান্ডি-ম্যাচ বা দিয়াশলাই

(ধন্যবাদ রাজীব ভাই)

এবং ব্লগার http://www.somewhereinblog.net/blog/smnnijhum আরো কিছু শব্দ সংযোজন করেছেন। যেগুলো নিচে দেয়া হল:

৭২. কাডা- কাটা

৭৩. খাজুর- খেজুর

৭৪. খুম- রক্ত

৭৫. আত- হাত

৭৬. বাত- ভাত

৭৭. কিতা- কি

৭৮. খতো- কাথা

৭৯. ইশকল- স্কুল

৮০. দুয়ার- দরজা

৮১. সগিল- শকিল

৮২. হরকা- লক

৮৩. ডেংগা- বাশঝাড়

(ধন্যবাদ মেঘবন্ধু)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১১ রাত ১২:২৯
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×