নিলুফা। ভালবেসে আমি নিলু বলেই ডাকি। সে আমার সহধর্মীনি। তার কোমলে কঠোরতা আমাকে সত্যের পথে চলতে যোগায় অনুপ্রেরণা। ফজরের আযান শুনে ঘুম ভাঙ্গল তার। মাথায় অলতো করে হাত রেখে বলল নামাজে যাও। আমি তার হাতটা ধরে বুকের মধ্যে জড়িয়ে রাখলাম। একদিকে গরম লেপ অন্যদিকে নরম নারী এই শীতের রাতে উঠতে ইচ্ছা করছে না। আমি এপাশ ওপাশ করছি। নরম নারী এবার গরম হয়ে বলল, আল্লাহর ডাকে উঠতে গড়িমসি করছ আর অফিসের বস ফোন দিলে লাফিয়ে উঠ। ভয় দেখি আল্লাহর চেয়ে এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) বেশী পাও। কথা শুনে ঈমান কিছুটা তাজা হলো। আমি অযু করলাম।ঘড়ির দিকে তাকিয়ে দেখি জামায়াতের আর ৫মিনিট বাকি। বললাম আস না আজকে তুমি আর আমি জামাতে নামাজ পড়ি। কেন তুমি অন্ধ সাহাবির চাইতে অধম নাকি? রাসুল সাঃ যেখানে একজন অন্ধ সাহাবিকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিল না সেখানে তুমি কোন যুক্তিতে বাসায় ফরজ নামাজ পড়তে চাও। ঘরকে কবর বানাতে নিষেধ করেছেন কিন্তু ঘরে ঘরে মসজিদ বানানোর অনুমতি ইসলাম দেয়নি। আমি দ্রুত মসজিদের দিকে রওনা দিলাম আর কপালে আলতু করে আদর দিয়ে বললাম।
“এমনি করে আগলে রেখ সত্য সরল পথে
জান্নাতে থাকব মোরা দুজন এক সাথে”। [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/nilohasan/nilohasan-1659181376-017f906_xlarge.jpg
বিঃদ্রঃ এটি শীতের সময় লেখা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




