আপনি ভালোভাবে চলবেন?
হ্যা, চলুন। আপনাকে অবশ্যই, নির্দ্বিধায়
বোকা উপাধি দেয়া হবে!
সহজ-সরল থাকবেন? হ্যা, নিশ্চিত থাকুন।
আপনাকে নিশ্চিতভাবেই হাঁদারাম
তকমা লাগিয়ে দেয়া হবে!
আপনি স্বপ্ন দেখেন দেশের জন্য কিছু
করার? সুন্দর কিছু?
হ্যা, করুন। আর চার-
পাঁচটা বাঙালি এসে পেছন
থেকে ঠেলতে ঠেলতে এমন অবস্থায়
নিয়ে যাবে যে দেশের জন্য 'সুন্দর কিছু
করার' পাগলামিটা মুহুর্তেই
ভুলিয়ে দিবে (সেজন্যই বলা হয়
বাঙালির জন্য নির্ধারিত দোজখের
ডেকে নাকি কোন প্রহরী থাকবে না
)
আল্লাহ তা'আলা তার অশেষ রহমতে এই
দেশে এখনও অনেক হাঁদারাম রাখছেন,
অনেক বোকা লোক রাখছেন.... আর
দেশের জন্য সুন্দর কিছু করার জন্য অনেক
অনেক পাগল লোকও রেখেছেন।
তোমাদের জন্যই হাজারো সমস্যাতেও
গভীর এক সুখের নিশ্বাস বয়ে যায়!
মাঝে মাঝে ভাবি আমাদের মত 'কিছুই-
বুঝিনা-টাইপের' মানুষগুলো এই
তথাকথিত বোকা, পাগল মানুষগুলোর
জন্যেই এখনো এই দেশে টিকে আছি...
এখনও নতুন স্বপ্নে আপন ভুবন স্বপ্ন
তুলিতে রাঙাতে সাহস করি...
লাভ ইউ সো কল্ড লাভলি ফুলস অব মাই
হোমল্যান্ড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


