বিবর্ণ এই জীবনে আলোর ঝলকানির মত হঠাৎ
আমার এই স্বপ্ন রমণীর আগমন। বিষন্নতায়
প্রায় সময় ডুবে থাকতাম বলে তার কড়া হুকুম:
আমার সামনে কোন স্যাডি-ফ্যাডি ভাব
নিয়ে থাকা যাবে না! তোমার
বিষন্নতাকে কিলিয়ে বিদায় দিব!
- আমি তো এইভাবেই ভালো থাকি।
: এটা ভাল থাকা না! নিজেকে পরাজিতদের
মত গুটিয়ে রাখা!!
-আমি তো পরাজিতই।
: না, তুমি পরাজিত না।
তুমি ভুলপথে ভুলভাবে ভুল মানুষের
সাথে জড়িয়ে পড়েছিলে। বড় সর্বনাশ
থেকে বেঁচে গেছ। সেজন্য খোদার
কাছে শোকরিয়া কর...
ওর কথাবার্তায় কেমন জানি দীপ্তিময় ঝলক
ছিল। অদ্ভুত মুগ্ধতায় শুনে যাচ্ছিলাম... এই,
তুমি কালকে আমার সাথে বেরোবে।
মনে থাকে যেন।
- আমি তোমার সাথে বের হলে তোমার সুন্দর
মুহুর্তগুলোকে বিষন্নতার বিষাক্ত রঙে নষ্ট
করে দিব উল্টা।
: হয়েছে! আর কবিত্ব করতে হবে না। একটু বিষন্ন
হলামই বা। দেখি কতটা বিষন্ন
বিষে আমাকে ডুবাতে পার!
ও হাসতে লাগল। ওর দিকে তাকাতে কেমন
জানি লজ্জ্বা লাগছিল। আমি নিচের
দিকে তাকিয়ে আছি, হাসিমুখে, সুখের হাসি। মনের
পর্দায় ওর এমন উচ্ছ্বল
আনন্দমাখা মুখশ্রী অপরূপ ভালোলাগায়
ভরে ভরে দিচ্ছিল। আহা! জীবন এত সুন্দর
ক্যারে!
আসলেই, লাইফ ইজ বাতিফুল... সরি, সরি...
লাইফ ইজ বিউটিফুল।
ওয়ান ব্যাড ইনসিডেন্স ক্যান্ট হোল্ড ইউ ব্যাক
ফ্রম বিয়িং হ্যাপী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


