ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল হোক, ভারত-পাকিস্তান ক্রিকেট হোক কিংবা পাড়ার দুটো প্রিয় দল হোক, খেলা নিয়ে প্রিয় মানুষ আর কাছের মানুষদের ক্ষ্যাপানোর মজাটা অন্য লেভেলের! অনেকেই ভীষণ রেগে যায়। তাদের রাগে, দুঃখে আর অপমানে আমার ইহজীবন অনেকসময় তেজপাতার মত হয়ে যায়। অনেকেই অনেকসময় অতীব রাগে কথাও বলতে পারে না! অনেক বন্ধু চরমভাবে অশ্লীলতার চাবুক ছুঁড়তেও ন্যুনতম দ্বিধা করে না।
টীজ করার জন্য বিপক্ষ দল সম্পর্কে সম্যক ধারণা না থাকলেও চলে। খুব বেশি কষ্টও করতে হয় না। জাস্ট তাদের সমর্থিত দলটার কিছু মানবিক ভুল ধরে ধরে শাণিত ধারায় খোঁচাতে হয়। চোখের দিকে সাধারণত তাকায় না। জানি, ঐ চোখগুলোতে তখন মিলিয়ন ওয়াটস ভোল্টেজ! ভস্মীভূত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। শুধু খেলা চলাকালীন খেলোয়াড়গুলোর খুঁত খুঁজে বের করে পার্ফেক্টলি ক্লিক করতে হয়। সাথে দেখাতে হয় বিপক্ষ দলটার খেলার প্রতি নিখাদ ভালোবাসা। (ভালোবাসায় আর যুক্তিতে গদগদ করি)
যাইহোক, প্রিয় দল নিয়ে শত ঝগড়া-ঝাটি কিংবা খ্যাপাটে বকবকানির পরও দিনশেষে আমরা সেই বন্ধুটি থাকি, সেই ভাইটা থাকি যে বিপদে পরম মমতায় আগলে রাখি আর যে আনন্দ আলোয় অন্যদেরকেও উদ্ভাসিত করি। কেননা, আফটার অল, উই নো দ্যা গেইম অফ লাইফ ইজ মাচ মোর ট্রিলিং, মাচ মোর বিউটিফুল দ্যান দেস গেইমস।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




