পদক বনাম সম্মান
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব অসম্ভবের দেশ সবুজ এই বাংলাদেশ। ফেসবুকের একটা স্টাটাস এর প্রতিক্রিয়ায় জাতীয় পদক পাওয়া যায়। এমন আজব ঘটনা পৃথিবীর আর কোথায় হয়েছে বলে শুনি নাই। সারা বিশ্বে এই এক নতুন ইতিহাস রচিত হল। আমার ও অগনিত পাঠকের প্রিয় কবি নির্মলেন্দুগুণ যার কবিতা পড়ে ভাললাগার শিহরন বয়ে যায় দেহ মনে। নিজের প্রতিভা গুনে পাঠকের হৃদয়ে যার স্থান অনেক উচুঁতে । তিনি কিনা একটা পদকের জন্য এত নিচে নেমে যেতে পারলেন !
ধরে নিলাম প্রিয় কবি অভিমানের কারনে কিংবা মনের বেদনায় কিছু অব্যক্ত কথা ব্যক্ত করেছিলেন। তাই বলে তিনি সত্যি সত্যি পদক নিয়ে নিবেন। এত করে কবির সম্মান একটুও বাড়ল না, বরং আগে যে সম্মানটুকু সবার কাছে ছিল তা আরো কমে গেল। নিজেকে যেমন ছোট করলেন, তেমনি হতাশ করলেন তার অসংখ্য প্রিয় পাঠকদের কে ও। পৃথিবীর কত জ্ঞানী-গুনী মানুষ পদক পেয়ে ও আত্মসম্মান রক্ষার জন্য পদক ফিরিয়ে দিয়েছেন। তেমনি কোন পদক না পেয়ে ও অনেক কবি-সাহিত্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড দেখে দেশবাসী অবাক না হয়ে পারল না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন