আজ গাহি প্রেমের গান
জীবনের যত শত স্মৃতি চারণে ব্রত
তুমি প্রিয়া আমার চোঁখেতে ছিলে মহীয়ান।
কত অচেনার রথে,মরুর বোকে অজানার পথে,
তপ্ত বালি কনার পিষ্ঠে পদযোগল পুড়ে করে ছাই
আমি তোমার প্রেমের পিরামিড গড়ি।
শান্ত নীরের বেশে বয়ে চল দুরন্ত ছুঁইয়ে ছুঁইয়ে হেসে হেসে
আমি যন্ত্রনা নিবারনে সে জলে অবগাহন করি।
একদিন তোমার দুরন্ত সুখের চঞ্চল ডিঙিটা দুরভেদ্দ বে-খেয়ালে
আমার বসতভিটা মাটি পাড় ভাঙ্গলে।
আমি জলের তরেই সবুজ শেওলা কে বলি,
ভালবাসার কঠিন স্মৃতিকথার
ঝুলি নিয়েই তোমার কাছে এসেছি।
অনেক শেওলারা এসে ভিড় করে
দীর্ঘশ্বাসে বলে-
এসো ভাই, আমরাও তোমারি মত একজন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




