ভালবাসার হাজার রঙ্গে নীল রংগটি হাসে।
অভাব যখন মধ্য গগনে বাতাসে ঢেউ খেলে,
ভালবাসার ঘরটি তখন মৃদূ কম্পনে দূলে।
অভাব যখন মাটির বোকে সবুজের সাথে মিশে,
ভালবাসার মেজাজ তখন হয়ে উঠে খিটখিটে।
অভাব যখন বাগানের জল টানে,
ভালবাসার পাড়টি ভাঙ্গে বেদনারি বানে।
অভাব যখন বসত বাঁধে লতাপাতার স্বনে,
ভালবাসায় ফাটল ধরে ফাটল ধরে মনে।
অভাব যখন একটু একটু বাড়ে,
ভালবাসারা ক্রন্দন করে আঙ্গিনার চারিধারে।
অভাব যখন আঙ্গিনার পরে আসে,
ভালবাসার মনে তখন উদাসি হাওয়া ভাসে।
অভাব যখন দরজায় এসে মিট মিটিয়ে চায়,
ভালবাসা ধচমচিয়ে সবকিছু গোটায়।
অভাব যখন দরজায় এসে একেবারেই দাঁড়ায়,
ভালবাসার হাত দূটি তার জানালায় বাড়ায়।
অভাব যখন ঘরেই ঢুকে পড়ে,
ভালবাসা ছূটে তখন দিগন্তের ঐ পাড়ে।
অভাব যখন বিছানার উপর শয়,
ভালবাসার পুরো গেহটা বেদনায় নীল হয়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




