পদ্মা মেঘনা যমুনায় স্নাত হয়ে সারা বাঙ্গালী ছালাম জানাই।
ঘুমিয়ে আছ হে মোর সাহসী পাথেয় মোদের তোমাদেরি মান,
রাখিব ধরে সবার উপরে জনম জনম তোমাদেরি স্থান।
তোমরা না এলে বাংলার আকাশে উড়তোনা স্বাধীন পতাকার তান,
তোমরা না এলে বাংলার মাটিতে দুলতোনা ফসলের সোনালী বান।
এসেছিলে বলে হেসে হেসে চলি স্বাধীন চেতনায় লিখি কত গান,
এসেছিলে বলে মায়ের কথা বলি নয়ন ভরে দেখি নদীর কলতান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


