তুমি জেনে নিও
ক্ষুধার্তের যন্ত্রণায়
কোন করুনা ভিক্ষা চাইনি
নিরলস কর্ম করে বাঁচতে চেয়েছিলাম
কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি।
আজ আমি স্বাধীনতা হীন চোখে
দেখি তোমার ক্ষুধার্তের ব্যগ্র চিৎকার
শুনি মা বলে ডাকা করুন কন্ঠধবণী
আমি না হয় ভুল করেছিলাম কাজে,
না হয় উপেক্ষা করেছিলাম ওদের
অযাচিত নোংরা আবদারকে
তাই আমার পতন হয়েছে।
কিন্তু তুমি?
নরপিশাচের নিঃশংস নিপীড়নে
ভালো থেকেও আজ পঙ্গু হয়েছো
রাস্তায় রোজ ফেরি করছ ভিক্ষার থলে।
আমি মোক নয়নে দেখি তোমার বীভৎস কান্না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


