
কান্ডারি--(১)
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি।
এখনও যে তোমার আকাশ ভরা মেঘে
নক্ষত্ররাজি এখনও উঠেনি জেগে
যুগে যুগে কত জাতির অপেক্ষ পথ
পথের প্রান্ত হেরি
খুঁজিইয়া ফিরিছে অজানা পথের দিশা
গভির অরন্য ফিরি
আর কত দূর কান্ডারি
আর কত দেরি।
কান্ডারি তব চাহিয়া নব দিক দিগন্ত ছায়
হাসি মাখা মুখ কত মুসাফির সোনালী নৌকায়
নুরের ঝলকে ঝলছে তারা
আলোয় আলোয় আলোর ফোয়ারা
গভির সমুদ্র হেরি
পুল সেরাত দেয় পাড়ি
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি
পাপী তাপি দেখে তায় করে শুধু হায় হায়
প্রার্থনায় রত তাঁহার তরে
একবার দাওনা ফিরে পূণঃ জগতটারে
পুনঃ দেহ মন পূর্ণতায় ভরি।
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি
পথের সুরু যার শেষ সেথায় নাহি তার
সে জনম কেই পরজনম বলে
সেথায় আছে নানা ফুল ফুলে ফলে মশগুল
পুণ্য আত্মা সেথায় দুদূল্য দোলে
ফলের বৃহ্মরাজি সাজানো সারি সারি যুগ যুগ ধরি
কান্ডারি
পথের দিশা আর কত দূর
আর কত দেরি।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




