দুঃসময়
—নূর এমডি চৌধুরী
যদি না ফেরে দিগনন্তের সুনীল গগণ
যদি না ডাকে বিহঙ্গ তব নিকুঞ্জ ছায়
যদি না ফোটে গোলাপ বেলি পুস্প শাখায়
তবু মিনতি, ওরে মৌনতা,মৌনতা মোর
এখনি, অন্ধ,বন্ধ কোরো না পাখা।
যদি দু চোখ ভরিয়া নামে বেদনার জল
যদি হৃদয় ভাঙ্গিয়া আসে ক্লান্তির ঢল
যদি মৃত্যুর আশঙ্কা তব ঘীরে চারিধার
বিষের যন্ত্রণায় তব দেহ হয় মাখা
তবু মিনতি, ওরে মৌনতা,মৌনতা মোর
এখনি, অন্ধ,বন্ধ কোরো না পাখা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


