
ভাল লাগে রুবি রায়
-নূর এমডি চৌধুরী
ভাল লাগে রুবি রায়
ভাল লাগে বসন্তের মধ্য ভাগে
তরু লতা যখন নতুন যৌবনে রুপ নেয়
শাখায় শাখায় ফোটায় নানা রঙের ফুল
রুবি রায় নুয়ে পড়ে লাজ অনুরাগে ।
পড়ন্ত বিকেলের ছায়া ঘেরা মাঠে
লাল পেড়ে শাড়ী পরে রূবি রায় হাটে
সান গ্লাস চুলের ভাঁজে গুঁজে দুই ডানা
রুবি রায়ের হাত ছূয়া নেই যেন মানা ।
লিপস্টিক রাঙা লাজ লাল ঠোঁটে
প্রনয়ের পাপড়িরা এক হয়ে জোটে
চোখের পলক ফেলা ছিল যে মানা
আজ কোথায় রুবি রায় বড়ই অজানা ।
এতো প্রেম এতো অনুরাগ ভুলা কি গো যায়
এতো কাছে থাকা,এতো নিবিড়তা
এতো মধুময় কত শত স্মৃতি
কি করে ভুলিলে তুমি ওগো রুবি রায়।
প্রতিক্ষার প্রহর আমায় দিলে
প্রতিক্ষার প্রহর সে যে কি
বুঝবে না তুমি রুবি রায়
হৃদয়ের সকল চাওয়া পাওয়া
নীরবে নিভৃতে কাঁদে মন মরে যায়।
কাঁচা কাঁচা চুল কখন পেকেছে গেছে ঝরে
সময়ের কতটি বছর হিসেবের খাতা নাহি তার
ভাঁটির টানে যায় চলে কত প্রেমিক হৃদয়
কেউ কিছু রাখে মনে কিছু তার স্মৃতি
কেউ মনে রাখে না তো আর ।
তবু তার কিছু কিছু স্মৃতি চোখের পলকে যেন রয়
সংসার চলে তার নিয়মে পাগল প্রেমিক হৃদয়
সকলের অজান্তে ঘুরে চারিধার
মনের সাথে সাথে প্রচ্ছন্ন নিগুঢ় রাতে
চুপিসারে করে হাহাকা।
মরে না প্রেম কোন কালে ভুলে ভরা পৃথিবীতে প্রেম
আহত পাখির মত নীরবে সয়ে যায় যত জ্বালা তার
সমাজ সংসার তব গুটায়ে
ঘোরে চারিধার।।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



