somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ইসলাম কোন ইসলাম? কার ইসলাম?

১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের বিরুদ্ধচারীরা বরাবরই বলে এসেছে, " ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ারের জোরে আর রক্তের সমুদ্র মন্থন করে।" আমার সামনে কেউ একথা বললে তাদেরকে নবীজী (সঃ) এর দয়া আর মানবতার দৃশটান্ত দেখাতাম। আল - কুরআনের আয়াত দেখাতাম। বলতাম ইসলাম শব্দের অর্থই হল শান্তি। একের পর এক আল কোরআন আর আল হাদীসের আয়াত দেখিয়ে বলতাম দেখো সব আয়াত শান্তির পক্ষে, অন্যায্য হত্যার বিপক্ষে। যে মুসলিম, যে ইসলাম মানে সে কখনো কাউকে অন্যায় আঘাত করতে পারে না।
আসুন আরেকবার দেখে নেই হত্যা সমপর্কে আল্লাহ ও তার রসুল (সঃ) কি বলেন?
'দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় ঘটিও না।' (সূরা আ'রাফ : আয়াত ৫৬)
“এই কারণেই বনী ইসরাঈলের প্রতি এই বিধান দিলাম যে, নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করার কারণে ব্যতীত কেউ কাউকেও হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।” “আল-কুরআন, ৫: ৩২”
রাসূল সাঃ বলেছেন, আল্লাহ বলেন: “হে আমার বান্দাহ্গণ! আমি আমার জন্য অত্যাচার হারাম করেছি এবং তা তোমাদের জন্যও হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পর অত্যাচারে লিপ্ত হয়ো না।” “ইমাম মুসলিম, সহীহ্ মুসলিম, অধ্যায়: কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাবি, অনুচ্ছেদ: তাহরীমুয যুলুম, বৈরূত: দারু ইহইয়াইত তুরাছিল আরাবি, তা.বি., খ. ৪, পৃ. ১৯৯৪।”
রাসূল সা. বলেন: “মু’মিন ব্যক্তি উচ্চমর্যাদাসম্পন্ন জীবন-যাপন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত হারাম পন্থায় অন্যের রক্তপাত না ঘটাবে।” “ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায়: আলফিতান, অনুচ্ছেদ: ফী তা’মীমি কাতলিল মু‘মিন, প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৬৭”
অথচ দিনের পর দিন তথাকথিত "ইসলাম্পন্থীরা" ইসলাম অবমাননার দায়ে একের পর এক খুন করে যাচ্ছে। তার চেয়েও ভয়ানক বিষয় হল সাধারন মুসলিমরা যারা অন্তর দিয়ে ইসলাম পালন করার চেষ্টা করেন নিজের ধর্মকে শ্রদ্ধা করেন তারাও বিভ্রান্ত হয়ে ভাবছেন "হুম ঠিকই তো, ধর্ম অবমাননাকারীর শাস্তি এই হওয়া উচিৎ" আরো আতংকের বিষয় হল আমাদের আলেমরা সবাই মিলে বলছেন না যে "এটা ইসলাম নয়, বরং এটাই ইসলামের অবমাননা"
নবী (সঃ) যে মানুষগুলো ঘরছাড়া করেছিলো, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ তায়ালা কোরআন শরীফে বার বার ঘোষনা দিয়েছেন তিনি ক্ষমাশীল, পরম করুনাময়। সেই আল্লাহ ও তার রাসুলের নামে যখন একদল বিপথগামী সন্ত্রাসী একের পর এক মানুষ খুন করে যায় তাতে আল্লাহ ও তার রাসুলের অবমাননা হয় না??? তাতে প্রান-প্রিয় ইসলামের অবমাননা হয় না???
আজ ইসলাম বিদ্বেষী বলে ইসলামের নামে হত্যা করা হচ্ছে, আমরা চুপ করে আছি কারন আমি ইসলাম ভালোবাসি, আমি মুসলিম। কিন্তু একটিবারও তলিয়ে দেখছি না, এটা আদতে ইসলামকে হেয় করার এক ঘৃন্য ষড়যন্ত্র।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×