somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান - হ্যাটস অফ ...... বায়োগ্রাফি সাথে গানের লিস্ট

১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান ( বাংলায় শান্তনু মুখার্জী ) এর জন্ম কলকাতার এক সঙ্গীত পরিবারে । শানের বাবা মানাস মুখার্জি । ১৩ বছর বয়সে পিতৃহারা হয়ে ছোট বেলায়ই অনেক কষ্টের সম্মুখীন হতে হয় শানকে । শানের দাদা প্রখ্যাত গীতিকার জাহার মুখার্জি । ভারতের শিল্পীদের মধ্যে অন্যতম প্রতিভাবান কণ্ঠের অধিকারী এই লোকটা কোন একটা কারণে সব সময় প্রচারের আলো থেকে দূরে থাকেন । অথচ অনেক হিট , মন মাতানো গানের কণ্ঠ শিল্পী কিন্তু শান । চলেন প্রথমেই দেখা যাক গানের লিস্ট ।

১ ) চান্দ সিফারিশ

২ ) ইউ আর মাই লাভ ( পার্টনার )

৩ ) ডু ইউ ওয়ানা পার্টনার

৪ ) আল ইজ ওয়েল

৫ ) শোনো না

৬ ) চুরা লিয়া হ্যাঁয় তুম্নে ( রিমিক্স )

৭) ও পেহলি বার ( এই গানটার জন্য কোন কথা নাই , শুধু অসাধারণ। শানের প্রথম প্লেব্যাক )

৮) মুসু মুসু হাসি ( শানের অন্যতম হিট গান , কে বলবে প্রথম ছবিতেই কারো গান এত হিট হতে পারে ? অসাধারণ কথা আর বাজনা দিয়ে ৫ টা মিনিট মন মাতিয়ে রাখবে )

৯) কয়ি কাহে কেহতা রাহে ( দিল চাহতা হ্যাঁয় )

১০) ও লারকি হ্যাঁয় কাহা ( ঘটকদের জন্য পারফেক্ট গানের মর্যাদা পেতে পারে )

১১) সুবাহ হো গেয়ি মামু ( এই গান কে শুনেন নাই ? )

১২) ইটস দা টাইম টু ডিস্কো ( কাল হো না হো )

১৩) কুছ তো হুয়া হ্যাঁয় ( কাল হো না হো )

১৪) ম্যায় ইয়াসা কিউ হো

১৫) মাই দিল গোস হুমমমমম( সালাম নামাস্তে )

১৬) দাস বাহানে

১৭) হয়ার্স দা পার্টি টু-নাইট ( কাভি আলবিদা না কেহনা )

১৮) রক এন রোল সনিয়ে ( কাভি আলবিদা না কেহনা )

১৯) ম্যায় হো ডন ( টাইটেল সং )

২০)বেহতি হাওয়াসা থা( ৩ ইডিওটস )

২১) যাবসে তেরে নেয়না ( সাওারিয়া )

২২) বাম বাম বলে

২৩)দিল লেকে দার্দে দিল

২৪)কুছ কাম

২৫)নিকাম্মা

২৬)তানহা দিল

২৭)দিওাঙ্গি ( ওম শান্তি ওম )

বিভিন্ন ধরণের গানের জন্য শানের জুড়ি নেই । একদিকে শান যেমন নিকাম্মার মত ব্লকবাস্টার দিতে পারেন তেমনিভাবে ভাবমূলক রাগ দরবারি " পায়গাম লাওা সায়া " ও গাইতে পারেন । "তানহা দিল" পপ জেনরের গান যখন "ওয়ান লাভ" হিপ হপে যায় আবার "ভুল যা" একটি রক বালাদের মধ্যে পড়ে ।

আলোতে আসাঃ শানের ক্যারিয়ার শুরু হয় এড এর জিংগল গেয়ে । ১৭ বছর বয়সে শান পারিন্দা ছবিতে "কিতনি হ্যাঁয় প্যায়ারি প্যায়ারি দোস্তি হামারি" গানের এক লাইন গান । শান এবং শানের বোন সাগরিকা নওজোয়ান নামের এ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেন , যা একটি হিট ছিল । তারপর "Q-funk" নামের এ্যালবাম দিয়ে আলোড়ন তুলেন যা মিলিয়ন কপির থেকেও বেশি বিক্রি হয় । আর ডি বার্মানের রিমিক্স এ্যালবাম "রূপ তেরা মাস্তানা" দিয়ে আলোয় আসেন ভাই শান এবং বোন সাগরিকা । "দিল ক্যায়া কারে" রিমিক্স দিয়ে সবার আকর্ষন কেড়ে নেন শান । ২০০০ সালে এশিয়া মিউজিক এওয়ার্ড জিতেন তানহা দিল এ্যালবামের জন্য ।

মিউজিক শো হোস্টিং : সারগামাপার জনপ্রিয় হোস্ট এবং স্টার ভয়েস অফ ইন্ডিয়ার পারটিসিপান্ট , বিচারক , মেন্টর এবং অনুষ্ঠানের ২য় রানার আপ ।

আন্তর্জাতিক খ্যাতি: শানের করা "take me to your heart" এর হিন্দি ভার্সন ( সাথে মাইকেল লার্ন ও আছে ) অস্মভব জনপ্রিয়তা পায় । শানের আরেকটা গান শুরুয়াত একটি ইংলিশ ছবির হিন্দি ভার্সনের জন্য " the cronichles of narnia" ব্যবহার করা হয় ।

সবকিছু ছাড়িয়ে ভাল লাগে যখন শান নিজের পরিচয় একজন বাঙালি হিসেবে দেয় । হোক না সে "ওপারের" বাঙালি । বাঙালি তো সবাই একই । নিজেকে অনেক গর্বিত লাগে যখন এই পরদেশে কেও বলে উঠে " ও শান ? ও বাঙালি না ? " । আনন্দে বুকটা ভরে যায় । শান আমার তরফ থেকে তোমায় হ্যাটস অফ এই আনন্দ দেয়ার জন্য । আর এই সুন্দর সুন্দর গানের জন্য সবার তরফ থেকে সালাম ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৫৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×