প্রিয় ব্লগার বন্ধুরা, লিরিক বিক্রি করে কি আয় করা যায়? আমি আসলে বলতে চাচ্ছি- শিল্পীদের যে এতো এতো নতুন গানের এলবাম বেরোয় এবং এই এলবামগুলোতে যে সব গীতিকারগণ গান লেখেন তারা কি কোনো সম্মানী পান? নাকি তাদেরকেই সম্মানী দিয়ে গানে সূর করাতে হয়?
আপনার জানা থাকলে আমাকে একটু বুঝিয়ে বলেন না প্লিজ! আর যদি সম্মানী পানও তাহলে সেটার পরিমান গড়ে কেমন?
আমি প্রায় তিনশ' গান লেখেছি। যার প্রত্যেকটি সূর বসালে অনেক চমৎকার গান হবে। এখনকার শাহান কবন্ধ, টি আই অন্তর, জুলফিকার রাসেলদের মতো আমিও সুন্দর কথা লেখতে পারি।
আমার জানা দরকার কেমন আয় করা যায় এতে। যদি মোটমুটি আয়ও হয়, তবুও আমি এ বিষয়ে মনোযোগী হবো...
প্লিজ আপনার জানা থাকলে আমাকে জানান। যতটুকু জানা আছে ততোটুকুই আমাকে জানান। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


