মেয়েটার নাম রিয়া। পুরো নাম যে কি তা আমি জানিনা। জানার চেষ্টাও অবশ্য করা হয়নি কখনো...
আমাদের বাসায় ভাড়া থাকে মেয়েটা। ওর সাথে থাকে ওর ছোট বোন আর মা। ওর মা'কে আমি কাক্কী বলি। ওকে আর ওর ছোট বোনটাকে বলি আপু। বয়সে আমার পিঠাপিঠি হবে।
জন্মের পর থেকেই দেখে আসছি বাবা ঘর ভাড়া দেন। আমাদের বাসায় দূর দূরান্ত থেকে কতো কতো লোক এসে ভাড়া থাকে। তাদের সাথে আমাদের সখ্যতা গড়ে উঠে। এক রকম আত্মীয় আত্মীয় ভাব আসে। মায়া সৃষ্টি হয়। ভালোবাসার সৌধ গড়ে উঠে। কিন্তু আমার সাথে আলাদা ভাবে কখনো কারো সাথে কোনো সম্পর্ক হয়না। আমার বয়সী হলেও হয়না, আবার মুরুব্বী হলেও হয়না। কখ্খনো হয়না। আমার কারণেই হয়না। কেন যেন অন্য জেলার লোকদের সাথে আমার সখ্যতা হয়ে উঠেনা।
তবু এই রিয়াটার সাথে কিভাবে যেন কী একটা সম্পর্ক হয়েছে আমার। ওকে প্রথম দেখে আমার আর দশজন ভাড়াটিয়ার মতোই মনে হতো। কোনো কথা বলতাম না। চেয়ে দেখতামও না কখনো। সেই মেয়েটার সাথেই কিভাবে যেন একটা বেনামি সম্পর্ক হলো আমার।
একটা সময় এমন হলো যে, ওকে না দেখলে আমার খারাপ লাগতো। ওর মুখটা দেখার জন্য সারারাত সকাল হওয়ার অপেক্ষা করতাম। ও অফিসে চলে গেলে বিকেলের অপেক্ষা করতাম- কখন ও ফিরবে...
আস্তে আস্তে আমি নিজেকে নতুন করে আবিস্কার করলাম। বুঝতে পারলাম মনটা আমার কতটুকু পাগল ওর প্রতি। আর রিয়াও হয়তো আমাকে ভাবতো একটু আধটু। আমি শিউর না, এটা আমার মনে হয়।
এক সময় খেয়াল করলাম গভীরভাবে- রিয়ার সাথে আমার বড় কোনো সম্পর্ক আমার কিছুতেই সম্ভব নয়। যখনই আমার মধ্যে এই বোধটা এলো ঠিক তখনই আমি আরো বুঝতে পারলাম- রিয়া নামের ধুমকেতূটাকে আমি ভুলতে পারছিনা। বরং দিনদিন ওর প্রতি আমার আকর্ষণটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে...
০২
গত পরশুদিন ওর সাথে আমার কথা হয়েছে- ও এখানেই ঈদ করবে। শুনে খুব ভালো লেগেছিলো আমার। ভেবেছিলাম ঈদের কোনো এক সময়ে ওর সাথে অনেক কথা বলবো... অনেক...
মাঝে মাঝে আমি ফোনে কথা বলতাম। ও ওর সুখ দু:খ, আনন্দ বেদনার কথা আমাকে বলতো। আমিও বলতাম। ভেবেছিলাম- ঈদের দিনেও এসব কথাই বলবো...
কিন্তু আজ সকালে হঠাৎ করেই ও চলে গেলো!!!
আমি সকালে ব্লগেই ছিলাম। আমার রুমের দরজা বন্ধ ছিলো। নক করার শব্দ আমি দরজা খুললাম। দেখি- ও সেজেগুজো দাঁড়িয়ে আছে। বললো-
- আমি বাড়ী যাচ্ছি... আমি বললাম-
- এখন?
- হ্যাঁ!
আর কিছু বললো না। চলো গেলো...
আমার এখন খুব খারাপ লাগতেছে। ঈদটা আমার মাটি করে দিলো মেয়েটা... আগে বুঝতো পারিনি- এতো খারাপ লাগবে। বুঝলো কিছুতেই...
আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? নাকি ওকে আমার ভালো লাগে? আমি বুঝতে পারছিনা। আমার খুব কান্না আসছে। সত্যিই খুব কান্না আসছে। আমি ওকে বলেছিলাম না যেতে। কিন্তু ও শুনেনি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


