ভেবেছিলাম এই ঈদটা জীবনের অন্যরকম ঈদ হবে। কিন্তু...
মেয়েটার বোকা বোকা চাহনি আমার হৃদয় মনে দোলা দিত। হাসি কাঁপিয়ে দিত অন্তরাত্মা এক স্বর্গীয় শিহরণে। তাকে আমার ভালো লাগে। মন চায় ভালোবাসতে। কিন্তু পারিনা... পারিনা এক সংকীর্ণ সীমাবদ্ধতার কারণে। পারবোও না কোনোদিন...
কথা ছিলো- এই ঈদে সে আমার পাশে থাকবে। আমরা একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। কিন্তু হলোনা। আসলে ভাগ্যে ছিলোনা।
গতকাল হঠাৎ করে সে চলে গেলো। আসবে আগামী বৃহস্পতিবারে। ততোদিনে ঈদ তার মহিমা হারিয়ে ফেলবে অনেক খানি। আমি অপেক্ষায় আছি- সে আসবে। আসলেই তাকে আবার দেখতে পাবো। আবার তার হাসিতে হৃদয়ে আনন্দের ফোয়ার বইবে...
তবে সে আসার পর আমি বেশি দিন থাকতে পারবোনা। চলে যেতে হবে দূরে। কতদূরে? তা আমি জানিনা...
০২
মাঝে মাঝে সৃষ্টিকর্তার সাথে আমার খুব অভিমান হয়- ভালোবাসা আর ভালো লাগা এই দুইটা জিনিস কেন তিনি সৃষ্টি করলেন??? কেন? আর সৃষ্টিই যখন করেছেন তাহলে সবার ভালোবাসা ভালো লাগার পূর্ণতা তিনি কেন দেন না?
মেয়েটাকে আমার ভালো লাগে... কিন্তু...
আমার কান্না আসছে... আমার আরেকটা ঈদ মাটি হলো... আব্বা আম্মা অনেক আগেই ছেড়ে গেছে। এবার গেলো আরেকজন, যাকে হয়তো ভালোবাসতে পারতাম এক সময়...
০৩
সবার ঈদ ভালো কাটুক। সবাইকো ঈদ মোবারক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



