somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের মত ছোট্ট সুন্দর বাড়িটি আজ আর কোথাও নেই !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“Not the power to remember, but its very opposite, the power to forget, is a necessary condition for our existence.” ----( Collected )

এই যে এইখানে , ঠিক এখানেই একটি ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়ি ছিল । চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পাই - ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়িটি । এক চিলতে উঠোন , একপাশে ছোট্ট বাহারি বাগান , একটি ছোট্ট দোলনা । এই তো একটি ছোট্ট শিশু দোলনায় দুলছে , গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে সারা উঠোন । তারও আগে কোন এক পূর্ণিমায় নবদম্পতির ফিসফাস , গভীর অনুরাগে জীবন্ত ছিল উঠোনটি । কিছুদিন আগেও বাড়িটি এই এখানেই ছিল । অথচ তাজ্জব আজ তার নাম নিশানাও আর কোথাও নেই । দেখ দেখ সবাই কি অদ্ভুত ভাবেই না তাকাচ্ছে - যেন বুঝতেই পারছে না আমি কি বলছি ! এই যে এখানে , ঠিক এখানেই একটি ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়ি ছিল ! সুউচ্চ অট্টালিকার পাশের বেমানান প্রাচীন বৃক্ষটিকে জিজ্ঞেস কর , সে অবশ্যই বলতে পারবে সব । কিন্তু কারও কোন বিকার নেই । যেন যুগযুগ ধরেই এই সুউচ্চ অট্টালিকা , আধুনিক যান্ত্রিক জীবনেই অভ্যস্ত ছিল সবাই । যেন সেই ছোট্ট স্বপ্নের মত বাড়িটি , সামনের ইট বিছানো রাস্তাটি , তিরতির করে বয়ে চলা ছোট্ট সেই নদীটি কোন দিনই ছিল না । ছোট্ট বালকের স্বপ্নের মত সেই বাড়িটি , তার গোপন ভালবাসা - আজ আর কোথাও নেই !
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×