somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধরণী দ্বিধা হও -----ছিদ্রান্বেষী পুরুষ তোর মরণ হয়না কেন !

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার তরুণী হৃদয়ে প্রথম ক্ষরণ হয়েছিল দীপা মেহতার ' ওয়াটার ' চলচ্চিত্রটি দেখার পর । যদিও ছেলেবেলা থেকেই নির্যাতিত নারী , অধঃস্তন নারী , পদদলিত নারী খুব বেশি অপরিচিত ছিল না ! তারপরও ঐ চলচ্চিত্রে চিত্রায়িত পুরুষ শাসিত সমাজ কর্তৃক কৌলীন্যপ্রথা , কুল রক্ষার নামে শিশু কন্যাদের বৃদ্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে অত:পর পতিদেবতার মৃত্যুতে ছোট্ট শিশুকে মাথা মুড়িয়ে , সাদা থান পরিয়ে তার জীবনের সমস্ত স্বাদ - আহ্লাদ বিসর্জন দিয়ে যখন পিতা-মাতা স্বর্গীয় শান্তির আশায় আশ্রমে পাঠাতেন তখন সেই ছোট্ট শিশুটির পাশে স্নেহময় কোন পিতা বা ভাইয়ের ছায়া দেখিনি , শুধু বর্বর পুরুষকেই দেখেছি । চলচ্চিত্রটি দেখার পর কয়েকদিন ট্রমার মধ্যে ছিলাম । সেইসব বাবা(?) মায়েদের ছবি চোখের সামনে ভেসে উঠত - ছোট্ট শিশুটিকে সাদা থান পরিয়ে , তার মুখে শাকান্ন তুলে দিয়ে কিভাবে তারা রঙিন জামাকাপড় পরতেন , কিভাবে ভাল ভাল খাবার মুখে তুলতেন!

আজ আবার সেসব ছবি চোখের সামনে ভেসে উঠছে । ছোট্ট নিষ্পাপ শিশু - না মহিলা না পুরুষ - যার নেই দীঘল কালো কেশ ,বক্র চাহনি , শারীরিক আবেদন তাহলে কি কারণ , কি কারণে তুমি উতালা হও পুরুষ । ছিদ্রান্বেষী পুরুষ ছিদ্রই যদি তোমার একমাত্র কামনা - বাসনা হয় , তোমার সমগোত্রীয় পশুশ্রেণিতে অনেক পাবে তুমি । কেন বার বার চড়াও হও নিষ্পাপ শিশুর উপর । তোমার রক্তে , চিন্তায় , মননে কিসের বীজ বহন করে চলেছ তুমি ? ঘুমন্ত পুত্র সন্তান , প্রেমময় (?) স্বামীর মাঝখানে শুয়ে নির্ঘুম আমি অস্থির, বিপন্ন বোধ করি - কি আছে এই পুরুষের রক্তে আমি জানিনা , ছোট্ট নিষ্পাপ পুত্রটি আমার এমনই কি থাকবে / রাখতে পারব সারাটি জীবন ।আজও আমি এই শিশুদের পাশে কোন সোচ্চার স্নেহময় পিতা , বিবেকবান ভ্রাতাকে দেখিনা । এখনও সেই যন্ত্রণা বহন করে নির্যাতিত নারীই ,রুখে দাঁড়ানোর চেষ্টা করে নারীই ! পুরুষ তুমি শুধু নারীর সব দোষই খুঁজে পাও - খুঁচিয়ে আনন্দ পাও । এবার শোন - ছেলেবেলায় দাদী গল্প শোনাতেন কলিযুগে মেয়েদের ভয়ে ছেলেরা নাকি গাছের ডগায় চড়ে বসে থাকবে ! শুনে খুব মজা পেতাম আর খুব হাসতাম সে দৃশ্য কল্পনা করে । আজ আমি মনে -প্রাণে প্রার্থনা করছি সে দৃশ্য দেখার । তুমি নিরীহ বিড়ালকে খুঁচিয়ে খুঁচিয়ে কোণঠাসা করে মজা পাবে আর সে একটা পর্যায়ে ধারালো নখ আর শ্বদন্ত নিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে এমন আশা করাটা খুব বেশী অন্যায় নয় ! সেদিন খুব বেশি দূরে নয় । ধরণী তুমি দ্বিধা হও -----ছিদ্রান্বেষী পুরুষ তোর মরণ হয়না কেন !

পুনশ্চ : কয়েকদিন আগে দিনাজপুরে , গতকাল ঢাকায় , আজ সকালে শুনছি গাইবান্ধায় --ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর কথা ভেবে এ রক্তক্ষরণ । কোন ছিদ্রান্বেষী পুরুষ ও মডুগণ কোন বিশেষ গোত্র বা সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে মনে করে বিপন্ন বোধ করলে কিছুই করার নেই । বিবেকবান মানব সম্প্রদায়ের জন্য এটি নিতান্তই এক ব্যক্তিগত আর্তনাদ ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৪
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×