somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোক পাঁচালী - পর্ব ২ --- আমি এক দুরন্ত যাযাবর!

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'If you miss the train I'm on, you will know that I am gone
You can hear the whistle blow a hundred miles....'



আদম-হাওয়া , এডামস-ইভ , মন্যু -সীতা যাই বলি না কেন বিভিন্ন ধর্মবিশ্বাস মতে মাত্র দুজন মানব থেকেই ধর্ম , বর্ণ নির্বিশেষে সকল মানুষের সৃষ্টি।নিজ পরিবার , গোত্রের গণ্ডী পেরিয়ে বিভিন্ন ধর্ম , জাতি হিসেবে তারা ছড়িয়ে আছে পৃথিবীময় । ছোট বেলায় শুনেছিলাম আমাদের পূর্ব পুরুষ নাকি আফগানিস্থান থেকে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করেছিল । আফগানদের শৌর্য -বীর্যের সাক্ষী হিসেবে এখনও সে অঞ্চলের নাম পাঠানটারী । কিন্তু মানুষগুলো ? তারা কি আর সেই আফগানই আছে ? না , বংশ পরম্পরায় তাদের ধমনীতে এখন বয়ে চলেছে খাঁটি বাঙালি রক্ত । প্রতিটি দেশে , জাতিতে খোঁজ নিলে দেখা যাবে এ মেলবন্ধন সৃষ্টিলগ্ন থেকেই চলমান । ভাগ্যান্বেষণে ধর্মান্তর , দেশান্তর এ প্রক্রিয়া নীরবেই চলমান । যার নেই সেও ভাগ্যান্বেষণে বের হয় , যার আছে সেও আরও উন্নত জীবনের আশায় পথে বের হচ্ছে । বস্তুত: মানুষ কখনও তার নিজ অবস্থান নিয়ে সন্তুষ্ট নয় । সৃষ্টিলগ্ন থেকেই যেন মানুষকে বলা হয়েছে ছড়িয়ে পড় , ব্যাপৃত হও ।

আমরা যার যার নিজের অবস্থান দিয়েই যদি বিচার করি - দেখতে পাব যে , যে জায়গায় আমি বেড়ে উঠেছি সে জায়গায় আমি কিন্তু আর নেই । আপনার গ্রামে , মহল্লায় যাদের সাথে আপনি বেড়ে উঠেছেন তাদেরও প্রায় সবাই জীবিকা , জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে , দেশের গণ্ডী পেরিয়ে হয়তো আস্তানা গড়েছে বিদেশের মাটিতে । আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের একটি বিরাট অংশ এখন অস্ট্রেলিয়ার অভিবাসী । কয়েক প্রজন্ম পর তাদের এই বাঙালি পরিচয় বিলীন হবে অস্ট্রেলীয়তে আরও পরে হয়তো অন্য কিছু । এই আমি , আমিত্ব নিয়ে , নিজের অস্তিত্ব , পরিচয় টিকিয়ে রাখা নিয়ে এত মরিয়া হওয়ার কিছুই নেই - নশ্বর এ পৃথিবিতে কোন না কোন সময় তা বিলীন হবেই । শেষ পর্যন্ত আপনার আমার পরিচয় এক নগণ্য মানুষ কিংবা এক যাযাবর ছাড়া আর কিছুই নয় । একে মেরে , দেশ থেকে বের করে দিয়ে যে রোখা যাবে না তা মানায়মারের মূর্খ শাসক আর সভ্য ট্রাম্পগণ কবে উপলব্ধি করবেন ??
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×