somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলের রান্নাবান্না খেলা - আমার সংস্কার ভরা মন !

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ খাঁচা ভাঙব আমি কেমন করে ------



আমার সাড়ে চার বছর বয়সী ছেলে সেদিন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে , মা আমাকে রান্নাবান্না খেলার জিনিস কিনে দাও না কেন ? উত্তরটা তৈরিই ছিল কিন্তু দিতে গিয়ে হঠাৎ করেই থেমে গেলাম । ছেলের স্বগোক্তি - ও নুমা আপুতো মেয়ে এজন্যই রান্নাবান্না খেলে আমিতো ছেলে এজন্য আমাকে কিনে দাও না তাই না মা । খুব অপরাধবোধে ভুগতে লাগলাম নিজের অজান্তেই ছেলের এমন মনোভাব তৈরি করার জন্য । কারণ শুধু মেয়েরাই রান্না করবে এ জাতীয় কোন ট্যাবু আমাদের বাসায় নেই । সে তার বাবার রান্নাবান্না করা দেখে অভ্যস্ত - তিনি স্বতঃস্ফূর্ত ভাবে ভালই রান্না করে থাকেন । তাহলে কেন এমন হলো ?

আমরা দুজনে চাকুরিজীবী এবং একক পরিবার হওয়ায় আমার ছোট্ট বাচ্চাটা প্রি স্কুল , ডে - কেয়ার প্রভৃতি শেষে বাকি সময়টুকু বাবা-মায়ের সাথেই কাটায় । আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ খুবই কম । কিন্তু সে সবার অভাব অনুভব করে আর খুবই আনন্দপ্রিয় একটি বাচ্চা । মায়ের সংগে থাকলে তার নানা খুনসুটি । যদিও সাজুগুজু আমার খুব একটা পছন্দ না কিন্তু সে আমার ক্লিপ , লিপস্টিক এগুলো নিয়ে সাজতে চাইবে আবার বলবে আমার মত সেও চুল লম্বা রাখবে ------তখন স্বাভাবিক ভাবেই বলে ফেলি তুমি আমার মিষ্টি ছেলে এভাবে সাজতে হয় না , এভাবে মেয়েরা সাজে । মনে এক ধরণের আশংকাও কাজ করে --এ গুলো করে করে আবার কোন সমস্যা তৈরি হবে না তো ? কিন্তু পরে খেয়াল করে দেখি না সে বাবার নকল করে তার মত জামা - কাপড়ও পরছে , তার মতো করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলেও যাচ্ছে - নাহ মনটা আমারই সংস্কার ভরা ! কোন মেয়ে বাচ্চাকে কিন্তু আমরা সহজেই শার্ট - প্যান্ট পরিয়ে থাকি কিন্তু ছেলে বাচ্চাদের কখনও মেয়েদের পোশাক পরানো হয় না । কখনো জেনে , কখনো না জেনেই আমরা এ ভাবেই বাচ্চাদের মাঝে দেয়াল গড়ে তুলি । আমাদের অবস্থা হয়েছে সেই খাঁচায় পোষা পাখির মত মুক্ত করে দিলেও যে আর উড়তে পারে না ।

এই ছোট্ট বয়সেই আমার ছেলের সহজ - সরল মন্তব্যে মাঝে মাঝে চমকে উঠি । তার তখন সাড়ে তিন / চার বছর বয়স হবে , নানুবাড়িতে বসে সবার নাম জিজ্ঞেস করছিল --- তার নানুর নাম ----খান , আমার বোনদের ও আমার নাম ---খান । তখন সে জানতে চাইল তার নামে খান নেই কেন ? আমি সহজ করে বুঝিয়ে বললাম বাচ্চাদের বাবার নামের পদবীই নিতে হয় । সে তখন তীব্র প্রতিবাদ করে বললো , না আমি তোমার পেট থেকে হয়েছি আমার নামেও খান থাকবে !!

শেষ করছি সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে । টিভিতে জাপানের নাগাসাকি - হিরোশিমার উপর একটি প্রতিবেদন দেখাচ্ছিল , ছেলের মনোযোগ আকর্ষণের জন্য বললাম বাবা দেখ কি সুন্দর দেশ ! কোথায় সুন্দর আকাশগুলো কালো কালো - কি ভেবে বললো জানি না । জিজ্ঞেস করলাম বাবা কোন দেশ সুন্দর ? বাংলাদেশ ! গর্বে বুক ভরে গেল সাথে আশংকা - কত ছোট বাচ্চা আমার ! তারপরও মননে কত ইতিবাচকতা আর দেশপ্রেম ধারণ করে আছে পারবতো একে সযতনে লালন করতে ??

সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা । আমাদের সবার মন থেকে সংস্কার দূর হোক । আগামী প্রজন্ম বেড়ে উঠুক ইতিবাচক স্বপ্ন নিয়ে - গড়ে উঠুক সোনার বাংলাদেশ !
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×